ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাঠপেন্সিল পুরস্কার পেলেন ছয় তরুণ লেখক Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল

কয়রায় কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা

খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিবিএম গ্লোবাল ডিসঅ্যাবিলিটি ইনক্লুশন প্রকল্পের সহযোগিতায় ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ, তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি, সরকারি-বেসরকারি সেবার সমন্বয় এবং কারিতাসের চলমান উন্নয়ন কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কারিতাসের প্রজেক্ট অফিসার হাসিবুল ইসলাম টুটুলের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবন্ধী সদস্যবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের তিন মাসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন তুলে ধরেন কমিউনিটি ফ্যাসিলেটর শিমসন রোমিও বিশ্বাস। সভায় অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তেয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং কয়রা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা বিশেষ চাহিদাসম্পন্ন এসব মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে তাদের অধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক এস এম এ রউফ, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিভূতি ভূষণ রায় ও ইউসুফ আলী, এবং প্রতিবন্ধী সদস্য আবু মূসা ও ওহিদসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় কারিতাস পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চলমান অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সাথে মাঠপর্যায়ের নানা সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রগুলো চিহ্নিত করে ভবিষ্যতে তা বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাঠপেন্সিল পুরস্কার পেলেন ছয় তরুণ লেখক

কয়রায় কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা

আপডেট সময় ০২:৪৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬