রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব পাচ্ছেন গীতিকা শ্রীবাস্তব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব পাচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে জানেন এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, বর্তমানে ইসলামাবাদে এই দায়িত্বে আছেন সুরেশ কুমার। তিনি নয়া দিল্লিতে ফিরে আসবেন। তার স্থলাভিষিক্ত হবেন গীতিকা। তিনি ভারতের ফরেন সার্ভিসের ২০০৫ ব্যাচের একজন কর্মকর্তা। ২০১৯ সালের ৫ই আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বা স্বায়ত্তশাসন বাতিল করে ভারত। তার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয় পাকিস্তানের। দীর্ঘ সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে ছিন্নই ছিল। তারপর এ বছর নতুন করে তাদের মধ্যে সম্পর্ক জোড়া লেগেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com