বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

এশিয়া কাপ : পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভারত শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

এশিয়া কাপ শুরুর এক দিন আগে বড় দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় জানালেন, টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে খেলছেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার লোকেশ রাহুল। গতকাল মঙ্গলবার রাহুল জানান, গ্রুপ পর্বে পাকিস্তান ও নেপাল ম্যাচে অসুস্থতার কারণে রাহুল থাকছেন না। এশিয়া কাপের দল নির্বাচনের সময়ই জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার বলেছিলেন, ‘‌একটা ছোট্ট সমস্যা রয়েছে রাহুলের। প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন রাহুল।’‌ আগরকারের সেই আশঙ্কাই সত্যি হলো। দলের হেড কোচ জানিয়ে দিলেন, এশিয়া কাপের শুধু প্রথম ম্যাচেই নয়; দ্বিতীয় ম্যাচেও নেই রাহুল। এক্স-এ দ্রাবিড় লিখেছেন, ‘লোকেশ রাহুল দারুণ উন্নতি করছিল। কিন্তু এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।’‌
লোকেশ রাহুলের ব্যাক আপ হিসেবে দলে আগেই নেয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। এখন প্রশ্ন, বিশ্বকাপের আগে পুরো সুস্থ হয়ে উঠতে পারবেন রাহুল?‌ নাকি এই ‘‌অবস্থায়’‌ তাকে বিশ্বকাপের দলেও রাখবেন নির্বাচকেরা?‌ ‌




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com