ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি চান্দার বিলে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নৌ ভ্রমণ

অপার সৌন্দর্যের লীলাভূমি চান্দার বিলে গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) সকালে মুকসুদপুর কুমার নদ থেকে ইউনিটির বহরের ৫০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়। অতি আনন্দময় পরিবেশে প্রতি বছরের ন্যায় এবছরও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগন এতে অংশগ্রহণ করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপজেলার ঐতিহ্যবাহী চান্দার বিল সবুজে ঘেরা পরিবেশ, জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশের আবহমান গ্রাম বাংলার মেঠোপথের পাশ ঘেঁষে বয়ে চলা বিলের অপরুপ সৌন্দর্য, প্রকৃতির সান্নিধ্যে এক অনন্য মুহূর্ত উপভোগ করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ। মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি লিয়াকত সরদার, মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম, মোঃ খালিদুজ্জামান মুন্সি, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলী মোল্লা, সহ প্রচার প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক ইমরান মাতুব্বর, কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সুমন আহমেদ, রাসেল কাজী, হাবিবুর রহমান রাসেলসহ সকল সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীগন। মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম বলেন, আমরা রিপোর্টার্স ইউনিটির সূচনালগ্ন থেকে প্রতি বছর নৌ ভ্রমণের আয়োজন করে আসছি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে। এ সময়, নৌ ভ্রমণ উপলক্ষে লাকী কুপনের লটারি ড্র অনুষ্ঠিত হয়। লাকী কুপনের বিজয়ীদের হাতে ৮০টি আকর্ষনীয় পুরষ্কার তুলে দেওয়া হয়। এতে প্রথম পুরষ্কার পেয়েছেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির শুভাকাঙ্ক্ষী বদিউজ্জামাল বাদল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি চান্দার বিলে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নৌ ভ্রমণ

আপডেট সময় ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬