ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু Logo লালমোহনে ডেঙ্গুর থাবা, বাড়ছে রোগীর ভিড় Logo পলাশবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ জমির লাউগাছ কেটে দেয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন Logo নবাগত ইউএনও আজিজুন নাহারকে রায়পুর উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা Logo রৌমারীতে ৫ লাখ টাকার গরু দেড় লাখ টাকায় নিলামে বিক্রি Logo চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাতের আঁধারে পিটিয়ে মাথা ফাটালেন Logo লামায় শারদীয় উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার বিতরণ Logo বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ও আর্থিক অনুদান প্রদান Logo সিরাজপুর ইউপি নির্বাচনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশী,ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের Logo জামালপুরে মেলান্দহে নজরুলবর্ষ উদযাপন শিক্ষাউপকরণ-পুরস্কার-অর্থ-ঢেউটিন বিতরণ

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে সমাবেশ ও র‌্যালি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জন্য গেজেট প্রকাশ এবং ব্যাংকিং সেক্টরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দেশনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন এবং সমিতির আহ্বায়ক ও উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম ও বাংলাদেশ কৃষি ব্যাংক ওমেন্স ফোরামের নেতৃবৃন্দসহ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে সমাবেশ ও র‌্যালি

আপডেট সময় ০৮:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬