ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিবিসির বিশ্লেষণ: চতুর্মুখী চাপে দিশেহারা ট্রাম্প Logo সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের তাগিদ কাদের গনি চৌধুরীর Logo সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্র্নিধারণ Logo তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : রুহুল কবির রিজভী Logo চুরি হওয়া ল্যাপটপটি জার্মান পর্যটকের হাতে ফিরিয়ে দিলো পুলিশ Logo জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী Logo দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির Logo ৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন Logo শুধু নাম নয়, ট্রুকলারে দেখাবে কলারের কর্মস্থল ও পদবির তথ্য Logo বারবার ব্যর্থ হলে নিজের ওপর বিশ্বাস কমে যায় কেন?

শারদীয় দূর্গা উৎসবে টানা ৫ দিন বন্ধ থাকবে বাংলাদেশের সব ব্যাংক

পূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরের শুক্র-শনিবার মিলিয়ে এই ছুটি হতে যাচ্ছে পাঁচ দিন। তবে ছুটির আগের শনিবার অর্থাৎ ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক নিয়মে কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলবে। সার্কুলারে আরও বলা হয়, এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। বাংলাদেশ ব্যাংক জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিবিসির বিশ্লেষণ: চতুর্মুখী চাপে দিশেহারা ট্রাম্প

শারদীয় দূর্গা উৎসবে টানা ৫ দিন বন্ধ থাকবে বাংলাদেশের সব ব্যাংক

আপডেট সময় ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬