বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

কাতারের আমিরকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় কাতারের আমিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পত্র দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পত্রটি নিয়ে ঢাকায় নিযুক্ত কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। গতকাল রোববার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদল কাতার দূতাবাসে গিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে পত্রটি হস্তান্তর করেন। এ সময় কাতার দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ: ঢাকায় নিযুক্ত কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। গতকাল রোববার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে গিয়ে কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় কাতার দূতাবাস কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com