ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তর কাঠগড়ায় বোলাররা

ওয়েস্ট ইন্ডিজের কাছে হার বাংলাদেশেরদ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৭০ রানের লক্ষ্য দিতে পারে বাংলাদেশ। স্পিন উইকেটে লড়াইয়ের মতো পুঁজি হলেও বাংলাদেশ হেরেছে একপেশেভাবে।তবে এমন পুঁজি নিয়েও ম্যাচ জেতার বিশ্বাস ছিল টাইগারদের। কিন্তু শেষ পর্যন্ত সেটি কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেও নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, এই উইকেটে আরও ভালো বোলিং করতে পারতো বাংলাদেশ।শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে নুন্যতম লড়াই করতে না পারার জন্য বোলারদের দায় দিয়েছেন শান্ত।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১৭০ হওয়ার পর আমাদের বিশ্বাস ছিল, এই রান ডিফেন্ড করা সম্ভব। উইকেটের যে অবস্থা ছিল, তাতে সেটা সম্ভব মনে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয়নি। অবশ্যই ওদের কৃতিত্ব দিতে হবে। তবে আমি বলব, এই উইকেটে আমরা আরেকটু ভালো বোলিং করতে পারতাম। আমরা খুব বেশি ভালো বল করিনি।’চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের বিপক্ষে বাংলাদেশের বোলাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিশেষ করে স্পিনারদের লাইন ও লেংথ ঠিক ছিল না বলে মনে করেন শান্ত। তার মতে, এত সহজে প্রতিপক্ষের রান তোলার সুযোগ পাওয়ার কথা ছিল না।শান্ত বলেন,, ‘আমার কাছে মনে হয়, লেংথটা আমরা খুব ভালোভাবে ধরতে পারিনি। একটু এলোমেলো ছিল। বিশেষ করে চতুর্থ ইনিংসে ওদের ব্যাটিং দেখেন, আমরা মাত্র দুটি উইকেট নিয়েছি। এই জায়গায় ম্যাচ হারলেও অন্তত সাত-আটটি উইকেট নিতে পারলে হয়তো বুঝতাম, আমরা রানটা অনেক কম করেছি। কিন্তু এই জায়গাটায় আমার মনে হচ্ছে একটু এলোমেলো ছিল।’এই ম্যাচে অন্তত ৫টি রিভিউ আম্পায়ারস কল হয়েছে আর সবগুলোই বাংলাদেশের বিপক্ষে গেছে। আক্ষেপ থাকলেও সেটিকে হারের অজুহাত করতে চান না অধিনায়ক। তার মতে, ১৭০ রান ডিফেন্ড করতে হলে এমন সিদ্ধান্তগুলোর কয়েকটি নিজেদের পক্ষে আসা প্রয়োজন ছিল।টাইগার অধিনায়ক বলেন, ‘আপনি যখন ১৭০ রানের লক্ষ্য দেবেন, তখন পাঁচটি আম্পায়ার্স কলের মধ্যে তিনটি আপনার পক্ষে দরকার হবে। দুর্ভাগ্যজনকভাবে আজ সেটা হয়নি। এটা ক্রিকেটের অংশ। আম্পায়ারকে দোষও দিতে পারবেন না। ধরে নিতে হবে, আমাদের ভাগ্যে ছিল না। তবে শুরুতেই যে আউটটা আমরা পাইনি, সেটা পেলে হয়তো অন্য রকম মোমেন্টাম পেতাম। কিন্তু এটাকে অজুহাত দিতে চাই না।’তবে একের পর এক আম্পায়ার্স কল বিপক্ষে গেলে দল কিছুটা হতাশ হয় বলে স্বীকার করেছেন শান্ত, ‘মিথ্যা বলব না। যখন অনেক বেশি হয়, তখন একটু ডিমোটিভেটেড লাগে। চার-পাঁচটি এমন হলে স্বাভাবিকভাবেই একটু হতাশা আসে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্তর কাঠগড়ায় বোলাররা

আপডেট সময় ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬