কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা কলেজে ৪জন কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিত প্রার্থী ও এলাকবাসী। রোববার দুপুরে কচাকাটা কলেজে মাঠে এ কর্মসূচী করেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল কচাকাটা বজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় নিয়োগ বঞ্চিতরা অভিযোগ করেন, মেধা তালিকায় থাকা প্রার্থীদের বাদ দিয়ে পরীক্ষার চারদিন পর ফল ঘোষণা দিয়ে উৎকোচের বিনিময়ে কলেজের সভাপতি ডা. ইউনুস আলী ও অধ্যক্ষ রফিকুল ইসলাম অপেক্ষাকৃত কম মেধাবীদের নিয়োগ প্রদান করেন। এই অবৈধ নিয়োগ বাতিল করে নতুন করে স্বচ্ছ ও জবাবদিহি মুলক নিয়োগের দাবি জানান বিক্ষোভকারীরা।
সংবাদ শিরোনাম
কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
-
নাগেশ্বরী( কুড়িগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০২:০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















