ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা Logo কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে তা-ব Logo খুলনায় জাতীয় যুব দিবস পালিত Logo টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার Logo সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি Logo মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন Logo পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ Logo লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক Logo পাহাড় কেটে সাতটি স্থাপনা, চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বাড়িঘর ও মুরগির খামার নির্মাণের অভিযোগ Logo কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুর ইসলাম সিদ্দিকী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম। বক্তারা বলেন, এ শপথবাক্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটির পথ শুরু হলো। আপনারা সমাজের দর্পণ। আপনারা শুধু সংবাদ সংগ্রহ করেন না, ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে দায়িত্ব পালন করেন সাংবাদিকরা। তাঁদের ঐক্যবদ্ধ ভূমিকা সমাজ ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি এম.এম. আহমদ মনির (দৈনিক পূর্বকোণ), সাধারণ সম্পাদক এরশাদ আলম (গ্লোবাল টিভি), সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালেক (দৈনিক ভোরের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন সুশীল (বীর চট্টগ্রাম মঞ্চ), সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মোজাহিদ হোসেন সাগর (দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক এহতেশামুল হক রাব্বি (বাংলা পোস্ট), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ (পূর্বতারা) ও দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী (দিনকাল) নির্বাচিত হন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন মনির আহমদ আজাদ (দৈনিক রূপালী বাংলাদেশ), ডা. মুহাম্মদ কামাল উদ্দীন (সাতকানিয়া-লোহাগাড়া বার্তা), মিনহাজ উদ্দীন (দৈনিক পূর্বকোণ) ও রায়হান সিকদার (দৈনিক প্রতিদিনের সংবাদ)। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা

লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক

আপডেট সময় ০২:০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬