টাঙ্গাইলে আলোচিত সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা বিপ্লবকে(২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের পার্ক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব মাদকাসক্ত ছিলো। এর আগে শনিবার রাতে ওই শিশুর মা ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই পুলিশের একাধিক টিম অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। পরে থানা পুলিশের সোর্সের ভিত্তিতে রোববার দুপুরে শহরের পার্ক বাজার থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে ধর্ষণ করতে নিয়ে যায়। এছাড়া সে ভবঘুরে ধরনের ছেলে ছিলো। উল্লেখ্য, শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। এ সময় শিশুটি চিৎকার ও বাধা দিলে অভিযুক্ত বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু শিশু ধর্ষণচেষ্টা ঘটনা জানার পর শনিবার গভীর রাতে হাসপাতালে ছুটে যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার
-
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল - আপডেট সময় ০২:৩৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 0
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















