ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক-অর্থায়ন স্কীম বিষয়ক চুক্তি স্বাক্ষর Logo বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ Logo সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি Logo উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান- Logo শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি Logo গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা Logo রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন Logo কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

কমলগঞ্জের মুন্সিবাজারে ৪র্থ বার্ষিক মিলাদুন্নবী (সা.) মাহফিল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মাহফিলে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ৪র্থ বার্ষিক মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত মুন্সিবাজারে মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম (তৎকালীন চেয়ারম্যান) বাড়ির সামনের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ আব্দুর রহমান,সিনিয়র সভাপতি, মাহফিলে মিলানুরবী সা. বাস্তবায়ন পরিষদ, মুন্সিবাজার,আলহাজ্ব ক্বারী আলাউর রহমান,সভাপতি, ১নং রহিমপুর ইউনিয়ন আল ইসলাহ, লুৎফুর রহমান মামুন, সভাপতি খায়রুন্নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, নাহিদ আহমেদ তরফদার, চেয়ারম্যান ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী লেখক ও গবেষক আল্লামা মুফতি ড. মো. কাফিলুদ্দীন সরকার সালেহী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নেছারিয়া কামিল মাদ্রাসার, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদী, ফেঞ্চুগঞ্জ, হযরত মাওলানা জামিল আহমেদ জামালী,সিলেট, হযরত মাওলানা কাজী আলম চৌধুরী, হযরত মাওলানা হাফেজ আহমদ হোসাইন চৌধুরী এবং হযরত মাওলানা মুফতি সাইদুল হোসাইন ফয়ছলসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রাসুল (সা.)-এর জীবনাদর্শ, সুন্নাহর অনুসরণ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক-অর্থায়ন স্কীম বিষয়ক চুক্তি স্বাক্ষর

কমলগঞ্জের মুন্সিবাজারে ৪র্থ বার্ষিক মিলাদুন্নবী (সা.) মাহফিল

আপডেট সময় ০৮:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬