ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

ওপরে বাম থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গুলির শব্দে বন্দুক বের করেন ঘটনাস্থলে উপস্থিত এজেন্টরা নীচে বাম থেকে সশস্ত্র নিরাপত্তাকর্মীরা প্রবেশ করে সবাইকে নিচে আশ্রয়ে নিয়ে যান, আটক হামলাকারী কোল টোমাস অ্যালেন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।
ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’
অনুষ্ঠানস্থলে গুলির শব্দ, কেমন আছেন ট্রাম্প?
এ ঘটনায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ সদস্য বুলেটপ্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত।
ঘটনার সময় অনুষ্ঠানটি শুরু হচ্ছিল মাত্র। অতিথিরা খাবার গ্রহণ করছিলেন, এমন সময় হঠাৎ সশস্ত্র নিরাপত্তাকর্মীরা প্রবেশ করে সবাইকে নিচে আশ্রয় নিতে বলেন। উপস্থিত সাংবাদিকরা টেবিলের নিচে আশ্রয় নেন, এ সময় আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু হয়।
পরে ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ট্রাম্প জানান, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন।
তিনি বলেন, ‘ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদে আছেন। আমরা অল্প সময়ের মধ্যেই হোয়াইট হাউজ থেকে কথা বলব।’
সিক্রেট সার্ভিস জানিয়েছে, গুলির ঘটনা ঘটেছে অনুষ্ঠানস্থলের একটি তল্লাশি এলাকায়। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা গেছে।
ঘটনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে এটি ফের আয়োজন করা হবে। সূত্র: এপি, আল-জাজিরা
গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‌‘বিরত’ রাখা যাবে না: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার বলেন, হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। যদিও তিনি মনে করেন যে, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র থাকার সম্ভাবনা কম।
হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটা আমাকে বিরত রাখতে পারবে না। এর সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না আমি জানি না, আমরা যা জানি তার ভিত্তিতে আমি সত্যিই তা মনে করি না।
তবে ট্রাম্প এর আগে বলেছিলেন, কখনো বলা যায় না যে এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র থাকতে পারে কি না। তিনি জানিয়েছেন, তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কাজ করছেন।
প্রায় দুই মাসের যুদ্ধের পর তেহরানের আলোচনার অবস্থানে সন্তুষ্ট না হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য তার দূতদের পাকিস্তান সফর বাতিল করেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, এরই মধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বন্দুকধারীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত।
ট্রাম্পের অনুষ্ঠানে হামলার চেষ্টা করা কে এই ব্যক্তি?
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানস্থলের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।
ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি সেখানে উপস্থিত ছিলেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টোমাস অ্যালেন, বয়স ৩১ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।
ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশপ্রধান জেফরি ক্যারল জানান, এখনো হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় এবং কাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটিও নিশ্চিত নয়। তিনি বলেন, তদন্তকারীদের ধারণা হামলাকারী ওই হোটেলেই অবস্থান করছিলেন। ফলে তিনি সহজেই অনুষ্ঠানের সময় ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তাকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তবে তিনি গুলিবিদ্ধ হননি। ক্যারল আরও জানান, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে প্রাথমিকভাবে মামলা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় আরও অভিযোগ আনা হতে পারে।
মার্কিন কর্মকর্তা পিরো জানিয়েছেন, আগামী সোমবার ফেডারেল আদালতে তাকে হাজির করা হবে।
পুলিশের ধারণা, হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
ঘটনার সময় ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তিনি জানান, তিনি ও তার প্রশাসনের সদস্যরা সবাই নিরাপদ আছেন। সূত্র: এপি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

আপডেট সময় ১১:০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬