ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নতুন মুখ মাহফিজুল

দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ঘোষিত দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম, আর চার বছর পর টেস্ট দলে ফিরেছেন নাইম শেখ। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসাইন শান্ত। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রেখেছে নির্বাচক প্যানেল। ব্যাটিং বিভাগে শান্তর সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলী ও মাহফিজুল ইসলাম।
অন্যদিকে অলরাউন্ডার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন বিভাগে তার সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম। পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদকে রাখা হয়েছে।
দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে তার অন্তর্ভুক্তি পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করতে পারে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাইম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নতুন মুখ মাহফিজুল

আপডেট সময় ০৮:২৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬