ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘আইডিয়াল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত Logo ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত Logo জনতা ব্যাংক পিএলসি’র ৯০৭তম বোর্ড সভা Logo সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ Logo জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো Logo কদর বাড়ছে নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার, যাচ্ছে বিদেশেও Logo রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে Logo এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের Logo তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ

দেড়শ’ বছরের অধিক প্রাচীন নাটোর পৌরসভা এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত প্রমত্তা নারদ নদে এক সময় স্রোতের ধারা ছিল বহমান। কালের পরিক্রমায় নারদ আজ মৃত প্রায় শীর্ণ নালাতে পরিণত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বড়াল নদী সিস্টেম পুনঃখনন প্রকল্পের আওতায় দখল আর দুষণে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে।
এ লক্ষ্যে নদ খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষেত্রবিশেষে জমি ক্রয় ও অধিগ্রহণ এবং সর্বোপরি সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা বাস্তবায়নে বাজেট ধরা হয়েছে ২শ’ ৮০ কোটি টাকা।
অবস্থা বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ড রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বড়াল নদী সিস্টেম পুনঃখনন প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় নারদসহ বড়ালের আংশিক ও মুসা খান নদীর প্রায় ১শ’ কিলোমিটার পুন:খনন করা হবে, ৪৫ বিঘা জমি ক্রয় ও অধিগ্রহণ করা হবে এবং নারদের উভয় তীরে মোট ২০ কিলোমিটার ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ অর্থ বছরে বাস্তবায়ন প্রস্তাবনায় তিনটি নদীর সমন্বিত প্রকল্প ব্যয় ৪শ’ ৮০ কোটি টাকা।
এরমধ্যে নারদ নদের ৪৩.৬৩ কিলোমিটার পুনঃখনন, জমি অধিগ্রহণ ও ক্রয় ছাড়াও শহরের ১০ কিলোমিটার জুড়ে নদের উভয় পাশে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। ব্লক দিয়ে উভয় তীর বাঁধাই করে ৮ ফুট প্রশস্ততায় টাইলস দিয়ে তৈরি করা হবে ওয়াকওয়ে, ওয়াকওয়ে জুড়ে থাকবে অলংকৃত বৃক্ষরাজি আর সুশোভিত বৈদ্যুতিক বাতি। দৃষ্টিনন্দন ছাতার নীচে থাকবে বিশ্রামের ব্যবস্থা।
নাটোরের বাসস প্রতিনিধি জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নাটোরে নারদের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে সেখানে এক সভাও করেন। এ সময় তিনি নারদ সংক্রান্ত সমন্বিত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পানি উন্নয়ন বোর্ড উত্তর-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল হোসেন, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত এ সময় উপস্থিত ছিলেন বলে বাসস প্রতিনিধি জানান।
নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাসসকে বলেন, আমাদের শহরের প্রাণ নারদ নদ। নদীর প্রবাহ শহরকে সজীব রাখে। নারদ নদের শহর কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রাচীন ঐতিহ্যের এ শহর প্রাণ ফিরে নান্দনিক হয়ে উঠবে। সিএস খতিয়ান অনুসরণ করে নদীর সীমানা চিহ্নিত করে দখলমুক্ত রাখতে নিরবচ্ছিন্ন চলাচলের ব্যবস্থা এবং কারখানা, পৌরসভা ও গৃহস্থালী বর্জ্যরে দুষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানান এ সংগঠক।
নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার বলেন, বিগত সময়ে নারদের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্যমত্য লক্ষ্য করা গেছে। এ ঐক্যবদ্ধ চেতনায় সম্মিলিতভাবে নদীকে বাঁচাতে হবে, বাস্তবায়ন করতে হবে উন্নয়ন পরিকল্পনা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজির নারদের ওয়াকওয়ের সমান্তরালে সাইকেল লেন করার দাবি জানিয়ে বলেন, এ লেনগুলো নির্মাণ করা হলে আমাদের সন্তানদের জন্যে শারীরিক ও মানসিক স্বস্তি বয়ে আনবে।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রিফাত করিম বাসসকে বলেন, প্রকল্প প্রস্তাবনাটি বর্তমানে রাজধানীতে পরিকল্পনা কমিশনে রয়েছে। যাচাই-বাছাই কাজ শেষ করে প্রকল্প প্রস্তাবনাটি পরিকল্পনা কমিশন চূড়ান্ত করার পরে পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাবনা যাবে জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক)। একনেকের অনুমোদন শেষে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার নারদ নদের সৌন্দর্য বর্ধন কার্যক্রম বাস্তবায়নে সকল প্রকার নিরবচ্ছিন্ন প্রশাসনিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে বলেন, আমাদের সকলের লক্ষ্য বাসযোগ্য দর্শনীয় শহর হিসেবে নাটোরকে গড়ে তোলা।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাসস’কে বলেন, নারদ নদের সৌন্দর্য বর্ধন কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়সহ পরিকল্পনা কমিশনে প্রকল্প অনুমোদনে আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘আইডিয়াল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ

আপডেট সময় ১০:২৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬