ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অনুদানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী Logo বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর Logo শান্ত শিল্পাঞ্চল, ছুটির দিনেও চলছে উৎপাদন Logo রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি Logo চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের Logo অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার Logo আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী Logo জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি Logo হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তান গোলরক্ষকের! Logo সাধারণ নাকি গ্যান চার্জার, স্মার্টফোনের জন্য কোনটি ভালো?

সাধারণ নাকি গ্যান চার্জার, স্মার্টফোনের জন্য কোনটি ভালো?

  • আইটি
  • আপডেট সময় ০৬:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • 4

নতুন স্মার্টফোন কেনার পর অনেকেই আলাদা চার্জার কেনার প্রয়োজন অনুভব করেন। বাজারে সাধারণ চার্জারের পাশাপাশি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্যান চার্জার। আকারে ছোট হলেও বেশি ক্ষমতার চার্জার হিসেবে পরিচিত এটি। কিন্তু সাধারণ চার্জারের সঙ্গে এর পার্থক্য কী? বেশি দাম দিয়ে গ্যান চার্জার কেনা কি সত্যিই লাভজনক?
গ্যান চার্জার কী?
গ্যান (এধঘ)-এর পূর্ণরূপ গ্যালিয়াম নাইট্রাইড। এটি এক ধরনের সেমিকন্ডাক্টর উপাদান। সাধারণ চার্জারে সাধারণত সিলিকনভিত্তিক সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। অন্যদিকে, গ্যান প্রযুক্তিতে গ্যালিয়াম নাইট্রাইড ব্যবহার করায় বিদ্যুৎ নিয়ন্ত্রণের কাজ তুলনামূলক বেশি দক্ষতার সঙ্গে করা সম্ভব। এই প্রযুক্তির কারণে চার্জারের ভেতরের যন্ত্রাংশ ছোট রাখা যায়। ফলে উচ্চ ক্ষমতার গ্যান চার্জারও আকারে বেশ ছোট হতে পারে।
সাধারণ চার্জারের সঙ্গে পার্থক্য কোথায়?
দুই ধরনের চার্জারের প্রধান পার্থক্য হলো প্রযুক্তি, আকার ও কার্যকারিতায়। সাধারণ চার্জার তুলনামূলক বড় হতে পারে। একই ক্ষমতার গ্যান চার্জার অনেক সময় আকারে ছোট ও ওজনে হালকা হয়। ফলে ব্যাগে বা পকেটে বহন করাও সহজ।
গ্যান চার্জারে বিদ্যুতের অপচয় ও তাপ উৎপাদন তুলনামূলক কম হতে পারে। তবে চার্জারের নকশা, ক্ষমতা ও মানের ওপরও বিষয়টি নির্ভর করে। তাই সব গ্যান চার্জারই যে সাধারণ চার্জারের চেয়ে ঠান্ডা থাকবে, এমন নিশ্চয়তা নেই।
এক চার্জারেই একাধিক ডিভাইস
অনেক গ্যান চার্জারে একাধিক ইউএসবি টাইপ-সি বা টাইপ-এ পোর্ট থাকে। ফলে একই চার্জার দিয়ে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ কিংবা উপযুক্ত ল্যাপটপ চার্জ করা যায়। তবে একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত করলে চার্জারের মোট ক্ষমতা পোর্টগুলোর মধ্যে ভাগ হয়ে যেতে পারে।
ফোনের জন্য কোনটি ভালো?
চার্জার বাছাইয়ের ক্ষেত্রে শুধু গ্যান প্রযুক্তি দেখলেই হবে না। ফোনের চার্জিং ক্ষমতা, সমর্থিত ফাস্ট চার্জিং প্রোটোকল এবং চার্জারের ওয়াটের পরিমাণ মিলিয়ে নিতে হবে। যেমন, ফোন ১৮ ওয়াট চার্জিং সমর্থন করলে ১০০ ওয়াটের চার্জার ব্যবহার করলেই ফোন দ্রুত চার্জ হবে না।
আরও একটি বিষয় মনে রাখা জরুরি বেশি ওয়াটের চার্জার মানেই ব্যাটারির ক্ষতি হবে, এমন নয়। মানসম্মত চার্জার ও সামঞ্জস্যপূর্ণ ডিভাইস হলে ফোন প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ গ্রহণ করে।
কেনার আগে যা দেখবেন
সাধারণ স্মার্টফোন ব্যবহারের জন্য ভালো মানের প্রচলিত চার্জারই যথেষ্ট হতে পারে। তবে একাধিক ডিভাইস ব্যবহার করলে বা ছোট আকারের উচ্চ ক্ষমতার চার্জার প্রয়োজন হলে গ্যান ভালো বিকল্প। কেনার সময় নির্ভরযোগ্য ব্র্যান্ড, নিরাপত্তা সনদ, প্রয়োজনীয় চার্জিং প্রোটোকল এবং ওয়ারেন্টি যাচাই করুন। শুধু গ্যান লেখা দেখেই চার্জার কেনা ঠিক হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অনুদানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

সাধারণ নাকি গ্যান চার্জার, স্মার্টফোনের জন্য কোনটি ভালো?

আপডেট সময় ০৬:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬