বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

‘প্রিন্স’: শাকিবের পারিশ্রমিক ৩ কোটি টাকা?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঢাকাই চলচ্চিত্র রাজ করছেন মেগাস্টার শাকিব খান। তাকে নিয়ে নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স’ (ওয়ান্স আপন আ টাইম) সিনেমা। কয়েক দিন আগে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার মুক্তি পেয়েছে। তারপর থেকে সিনেমাটি নিয়ে নানা ধরনের চর্চা চলছে।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উড়ছে—‘প্রিন্স’ সিনেমার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। এ নিয়ে শাকিব খান ও নির্মাতা আবু হায়াত মাহমুদ নীরব থাকলে মুখ খুলেছেন সিনেমাটির প্রযোজক, ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা।
একটি গণমাধ্যমে শিরিন সুলতানা বলেন, “এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের সিনেমাগুলোর চেয়ে তার রেমুনারেশন (পারিশ্রমিক) বেশি হওয়াটা স্বাভাবিক।”
একটি ঘটনা বর্ণনা করে শিরিন সুলতান বলেন, “গত কয়েক বছরে শাকিব ভাইয়ের সবগুলো সিনেমা দেখেছি। প্রতিটি কাজে নতুনভাবে হাজির হয়েছেন তিনি। সিনেমাগুলো দেখে তার প্রতি একধরনের ধারণা ছিল। কিন্তু আমরা যখন তাকে ‘প্রিন্স’ সিনেমার গল্প শোনাই, তখন উনি টানা ৪৫ মিনিট মনোযোগ দিয়ে তা শুনেন। এতটাই মনোযোগী ছিলেন, মনে হলো—এই গল্প তার পুরোপুরি মুখস্ত। আসলে এত বছরের সাধনার জন্য আজ তার এই অবস্থান।”
এ আলাপচারিতায় নানা কথা বললেও শাকিবের ৩ কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টি পরিষ্কার করেননি প্রযোজক শিরিন সুলতানা।
‘প্রিন্স’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আবু হায়াত মাহমুদের। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। তাছাড়া ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছে ক্রিয়েটিভ ল্যান্ড।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com