ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। এর মধ্যে ডিএসইতে লেনদেন ১ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়ছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি, উদ্বিগ্ন দুলামিয়া কটন কোম্পানিডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৩৮৪টি কোম্পানির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির।
গতকাল সোমবার ডিএসইতে মোট ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩৬২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭০.২২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২২৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৯১ পয়েন্ট বেড়ে ৯৬০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১২২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৭টি কোম্পানির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।
সিএসইতে ৪৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।