দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের দলবাজি, দুর্নীতিবাজ সিন্ডিকেট ও অবৈধ কর্মকান্ড- সহ নানা অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চাকুরী হারানো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী আড়ালে ঢাকা পড়ে গেছে। একজন সৎ, কর্মঠ, অভিজ্ঞ ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে পরিচিতি থাকলেও বলি হতে হয়েছিল তাকে। মেয়াদ শেষ হওয়ার আগেই বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে-ই তৎকালীন সরকার কেবল সেখানেই থেমে যাননি, এর পর তাকে এক ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি করা হয়। এমন একটি পরিস্থিতি, যা আক্ষরিক অর্থেই তার টুঁটি চেপে ধরেছিল এবং তার অবচেতন মনে চরম আতঙ্কের সৃষ্টি করেছিল। যাতে কোথাও তিনি মুখ না খুলেন সেই জন্য নেওয়া হয়েছিল নানা ব্যবস্থা। এমনকি তাকে ছয় মাস গৃহবন্দি করে রাখা হয়েছিল। বন্ধু-বান্ধব দূরের কথা, আত্মীয়স্বজনও তার খোঁজ নিতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক সচিব মকবুল হোসেন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ প্রতীক্ষিত জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করে। এরফলে অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটে এবং দেশে পুনরায় নির্বাচিত ও সাংবিধানিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরে আসে। জনগণের রাষ্ট্র পরিচালনার চালিকাশক্তি জনপ্রশাসনে জোরেশোরে শুদ্ধি অভিযান চলছে। দলীয়করণের বৃত্ত ভেঙে পেশাদার ও জনবান্ধব প্রশাসন গড়তে কাজ করছে বিএনপি সরকার। এ প্রক্রিয়ায় সচিব থেকে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রকল্পের পরিচালক পদে আনা হচ্ছে পরিবর্তন। পাশাপাশি বিগত সরকারের দলবাজি আর ব্যক্তি আক্রোশে বৈষম্যের শিকার ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা ন্যায়বিচার পেতে সরব হয়ে উঠেছেন। কিন্তু চাপা পড়ে গেছে ভাগ্যবিড়ম্বিত কমকর্তা মকবুল হোসেনের ওপর চরম নির্যাতন, নিস্পেষণ এবং অসহায়ত্বের ভয়াবহ চিত্র। ২০২২ সালের ১৬ অক্টোবর কোনো অভিযোগ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়। তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ওই সময় গণমাধ্যমকে বলেছিলেন, ‘তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা জেনেছি। কিন্তু কেন অবসর দেওয়া হলো, সেই বিষয়ে আমি অবহিত নই।’ তবে মন্ত্রীর এই বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার ছিল বলে তখনই গুঞ্জন উঠেছিল। কিন্তু কর্তৃত্ববাদী সরকারের দমন-পীড়নের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। সচিব মকবুল হোসেনকে বিতাড়নের মূল নায়কই ছিলেন হাছান মাহমুদ। কেননা মন্ত্রীর নেতৃত্বেই মন্ত্রণালয়ে সক্রিয় ছিল দুর্নীতিবাজ সিন্ডিকেট। মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর-অধিদপ্তরে অযোগ্য, দুর্নীতিবাজ কর্মকর্তা পদায়ন করে দুর্নীতির মহাযজ্ঞ চালিয়েছেন হাসান মাহুমুদ। এ কাজে তার পিএস, এপিএসসহ কতিপয় কর্মকর্তা-কর্মচারী ছিলেন বিশ্বস্ত সহযোগী। কুষ্টিয়ায় জন্ম নেওয়া মকবুল হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ২০২১ সালের ৩০ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তিনি সচিব হিসেবে যোগ দেন। তার আগে তিনি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। এরআগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম, বিধিবহির্ভূত ও অনৈতিক কর্মকা- প্রত্যক্ষ করে স্বভাবজাত বৈশিষ্ট্যে বাধা দেওয়ার চেষ্টা করেন
মকবুল হোসেন। সচিবকে পাশ কাটিয়ে অনেক নীতিনির্ধারণী সিদ্ধান্ত হয়েছিল। একপর্যায়ে বিষয়টি মন্ত্রীর নজরে আনার চেষ্টা করলেও সফলকাম হননি মকবুল হোসেন। বরং বিরাগভাজন হয়েছেন। তবে নিজের দুষ্কর্ম চাপা দিতেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি মন্ত্রী। এক্ষেত্রে নিজেকে নিরাপদ রাখতে মন্ত্রী বেছে নেন ঘৃণ্য অপকৌশল। একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে ম্যানেজ করে সচিব মকবুল হোসেনের বিরুদ্ধে লেলিয়ে দেন। এরপরই সেসব সংস্থা থেকে প্রতিবেদন দেয় সরকারের শীর্ষ মহলে। যেখানে উলে¬খ করা হয়েছে, সরকার পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মকবুল হোসেনের যোগাযোগ রয়েছে এবং সরকারের বিভিন্ন গোপন তথ্য তিনি বিএনপি নেতাদের কাছে সরবরাহ করেছেন। তাছাড়া লন্ডন সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সরকার পতনের নীল নকশাসহ ভারত-বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত মুজিব বায়োপিক (সিনেমা)-এর বাজেট সংক্রান্ত নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ তারেক রহমানের কাছে সরবরাহ করেছেন। আর সেই গোপন অভিযোগের ভিত্তিতেই কোনো রূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বাধ্যতামলূক অবসরের কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে তিনি এখন তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচার ও প্রতিকার চান। রাজনৈতকি বিশ্লেষকরা বলছেন, দেশের বহুল আকাঙ্খিত বিএনপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার এই সৎ, অভিজ্ঞ ও দূরদর্শী কর্মকর্তার সাথে হওয়া সকল অন্যায়ের বিচার করবেন। এবং কর্মদক্ষতা নিরপেক্ষভাবে যাচাই করে তাকে উপযুক্ত পদে মেরিট বেইসজ প্লেজমেন্ট করা উচিৎ বলে মন্তব্য সচেতন মহলের।
সংবাদ শিরোনাম
আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!
-
বরিশাল ব্যুরো: - আপডেট সময় ০৮:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- 0
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























