২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কবির খান স্মৃতি সংসদ। ১৫ নভেম্বর, রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। প্রধান আলোচক ছিলেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ড. এম এ হালিম পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জন, নৈতিক মূল্যবোধ ধারণ এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদানের পাশাপাশি এ ধরনের সংবর্ধনা তাঁদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
সংবাদ শিরোনাম
এইচএসসি ও আলিমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
-
শাহ বুলবুল: - আপডেট সময় ০৬:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























