ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

রাতে বেশি প্রোটিন খেলে কি ঘুম ভালো হয়?

ঘুমের মান ভালো রাখতে রাতের খাবারে প্রোটিন, জটিল শর্করা ও শাকসবজির ভারসাম্য রাখা জরুরি। ছবি: এআই দিয়ে তৈরি। সাধারণত রাতের খাবার তৈরির সময় ঘুমের বিষয়টি মাথায় রাখেন না অনেকে। সহজে রান্না করা যায়, এমন খাবার বাছাই করতেই বেশি মনোযোগ থাকে। তবে রাতের খাবারে কী খাচ্ছেন, তার ওপর ঘুমের মান নির্ভর করতে পারে। এ ক্ষেত্রে প্রোটিনেরও ভূমিকা থাকতে পারে। কারণ, প্রোটিনে রয়েছে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামিনো অ্যাসিড। তাহলে কি রাতের খাবারে বেশি প্রোটিন খাওয়া উচিত?
অতিরিক্ত প্রোটিন ঘুমের ওপর কীভাবে প্রভাব ফেলে
মুরগির মাংস ও মাছের মতো পূর্ণাঙ্গ প্রোটিনের উৎসে সাধারণত ট্রিপটোফ্যান থাকে। তবে বেশি পরিমাণে এসব খাবার খেলেই যে ঘুম ভালো হবে, এমন নয়। ট্রিপটোফ্যান একটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, যা ঘুম ঘুম ভাব তৈরির সঙ্গে সম্পর্কিত। কিন্তু একটি শারীরবৃত্তীয় বাধার কারণে এটি সহজে মস্তিষ্কে পৌঁছাতে পারে না। এ ছাড়া ঘুমের ওপর প্রোটিনের প্রভাব নিয়ে গবেষণাও এখনো সীমিত।
নিবন্ধিত পুষ্টিবিদ ও ইটকুইলিব্রিয়ামের প্রতিষ্ঠাতা স্যাম সিগেল বলেন, ‘কোনো একটি নির্দিষ্ট প্রোটিন ঘুমের উন্নতি ঘটায়, এমন প্রমাণ এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।’
স্যাম সিগেল বলেন, ‘মুরগি ও টার্কির মাংসে প্রচুর ট্রিপটোফ্যান থাকে। তবে এ কারণে এগুলোকে ঘুমের জন্য বিশেষ উপকারী খাবার বলা যায় না। টার্কির মাংস খেলে ঘুম পায়—এ ধারণা মূলত একটি ভুল ধারণা।’
তিনি জানান, স্বাভাবিকের তুলনায় বেশি প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে রক্তে অন্যান্য অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এসব অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে প্রবেশের ক্ষেত্রে ট্রিপটোফ্যানের সঙ্গে প্রতিযোগিতা করে। ফলে মস্তিষ্কে ট্রিপটোফ্যানের পরিমাণ বাড়ার বদলে সাধারণত কমে যায়।
আলমাসেডের নিবন্ধিত পুষ্টিবিদ ও পুষ্টিবিষয়ক ব্যবস্থাপক জেমি লু মনে করেন, ট্রিপটোফ্যানের কারণে ঘুম পাচ্ছে বলে অনেকে যা ভাবেন, তা আসলে বেশি পরিমাণে খাবার খাওয়ার ফল। অর্থাৎ, অতিরিক্ত খাবার খাওয়ার পর যে ঝিমুনি আসে, সেটিই এর কারণ হতে পারে।
তবে কিছু প্রোটিনসমৃদ্ধ খাবারের অন্যান্য পুষ্টি উপাদান ঘুমের জন্য উপকারী হতে পারে। স্যাম সিগেল বলেন, ‘স্যামন মাছের উপকারিতা শুধু ট্রিপটোফ্যানের ওপর নির্ভর করে না। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি রয়েছে। পাশাপাশি এটি প্রদাহ কমাতেও সাহায্য করে। রাতের খাবারে প্রোটিন হিসেবে স্যামন মাছের উপকারিতা নিয়ে গবেষণায় সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে।’
তবে শুধু প্রোটিনের পরিমাণ বাড়ালেই হবে না। খাবারের অন্যান্য উপাদানের সঙ্গেও এর ভারসাম্য রাখতে হবে।
প্রোটিন দিয়ে ঘুমের উপযোগী রাতের খাবার তৈরি করবেন যেভাবে
প্রথমেই প্রোটিনের পরিমাণ ঠিক রাখুন। স্যাম সিগেলের পরামর্শ, রাতের খাবারে ৪ থেকে ৫ আউন্স (১১৩ থেকে ১৪২ গ্রাম) রান্না করা স্যামন মাছ খেতে পারেন। পরিমাণটি প্রায় হাতের তালুর সমান।
এর সঙ্গে ফ্যারো বা মিষ্টি আলুর মতো জটিল শর্করাজাতীয় খাবার ও শাকসবজি রাখুন। সিগেলের মতে, শর্করাজাতীয় খাবার ট্রিপটোফ্যানকে মস্তিষ্কে পৌঁছাতে সাহায্য করে।
শর্করাজাতীয় খাবার খেলে ইনসুলিন নিঃসৃত হয়। এটি রক্তের অন্যান্য অ্যামিনো অ্যাসিডকে পেশিতে পৌঁছে দেয়। ফলে ট্রিপটোফ্যানের প্রতিযোগিতা কমে যেতে পারে। তবে এতে ঘুমের উন্নতি হয় কি না, তা নিয়ে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে। পুষ্টিবিদ জেমি লুও তাই প্রোটিনের সঙ্গে জটিল শর্করাজাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন।
দুই পুষ্টিবিদেরই পরামর্শ, ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা উচিত। জেমি লু বলেন, জিএলপি-১ শ্রেণির ওষুধ গ্রহণকারীদের জন্য এটি আরও জরুরি। এসব ওষুধে পাকস্থলীতে খাবার বেশিক্ষণ থাকে। ফলে রাতে দেরি করে বেশি খাবার খেলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হতে পারে।
মনে রাখতে হবে, কোনো একটি খাবার ঘুমের ওষুধের বিকল্প নয়। স্যাম সিগেলের মতে, খাবারের তালিকায় একটি নির্দিষ্ট উপাদান রাখার চেয়ে সামগ্রিক খাদ্যাভ্যাস ঘুমের ওপর বেশি প্রভাব ফেলে।
সূত্র: রিয়েল সিম্পল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

রাতে বেশি প্রোটিন খেলে কি ঘুম ভালো হয়?

আপডেট সময় ০৮:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬