ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতা চালানোর নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে দলটির সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে মোজাম্মেল হককে নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সরকারিসেবা
গত সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অডিওটি প্রকাশ করেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন ওই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন।
ফাঁস হওয়া অডিওতে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, ১৯ নভেম্বরের কর্মসূচি সফল করতে দেশের প্রতিটি ইউনিয়নে দুই থেকে তিনটি বাড়িতে আগুন দিতে হবে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে হাসপাতালে পাঠানো এবং প্রয়োজনে হত্যার কথাও বলতে শোনা যায় তাঁকে। এ ছাড়া লাঠি, শিকল ও দা-সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতির কথাও অডিওতে উঠে এসেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
অডিওতে আরও শোনা যায়, ১৯ নভেম্বরের কর্মসূচির পর ৩০ নভেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে হরতাল চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। ওই সময়ের মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত করার কথাও বলা হয়। বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে আপত্তিকর ভাষা ব্যবহার করতে শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জুলকারনাইন সায়ের তাঁর ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা সেখান থেকে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যাকা-ের নির্দেশনা দিচ্ছেন। বিষয়টি ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরে দেশটির ভূখ- ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের তৎপরতা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে কি না, তা জানতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তবে ছড়িয়ে পড়া অডিওর সত্যতা ও এর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে অডিওতে নাম আসা নেতাদের বক্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস

আপডেট সময় ১২:৫০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬