বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মা সেতুতে বসলো ২৮তম স্প্যান

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও একটু একটু করে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। ইতোমধ্যে পদ্মা সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর ২৮তম স্প্যান বসানো হয়েছে। এতে পদ্মা সেতু এখন ৪.২০ কিলোমিটারের মতো দৃশ্যমান হলো।

এদিকে, ৪১টি স্প্যানের মধ্যে ২৮তম স্প্যান বসানো শেষ হলো। এখন আরও ১৩টি স্প্যান বসানো বাকি আছে। এপ্রিল মাসের শেষের দিকে ২৯তম স্প্যান বসানো হতে পারে।

শনিবার (১১ এপ্রিল ) সকালে স্প্যান বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। তিনি জানান, শনিবার সকাল ৯টার সময় ২৮তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে।

এদিকে প্রকল্প সূত্রে জানা গেছে, পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। সবগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যান বসানো হবে। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়। এছাড়া পুরো সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com