বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
গোলকে কেন্দ্র করে রণক্ষেত্র মাঠ, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ১৫ আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে হারিকেন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে জরিমানা, বাজার মনিটরিং জোরদার চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত মহিলার ঘরে প্রবেশ নিয়ে তুলকালাম, ভিডিও ভাইরাল খুলনা নগরী আজ অশান্ত স্বনির্ভর দেশ গড়তে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই-আমান উল্লাহ আমান সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জলঢাকায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মমিনুল হক সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: প্রায় ৮ লক্ষ টাকা মাছ নিধন

ডাক্তার শীতে গাজর খেতে বলেন কারণ..

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

শীতের হাওয়া বইতে শুরু করলে সর্দি-কাশি আর জ্বর যেন নিত্যসঙ্গী হয়ে ওঠে। তবে প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু সহজ পরিবর্তনই পারে আপনাকে এই মৌসুমে আরও সুরক্ষিত রাখতে। শীতের সবচেয়ে সহজলভ্য ও পুষ্টিকর সবজিগুলোর একটি হলো গাজর, যা শুধু স্বাদে নয়; ইমিউনিটি বাড়াতেও দারুণ কার্যকর এটি।
বিটা-ক্যারোটিন, ভিটামিন-এ, অ্যান্টিঅক্সিড্যান্ট ও বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর গাজর শরীরকে ঠান্ডা-জ্বর, ভাইরাস ও মৌসুমী সংক্রমণের বিরুদ্ধে স্বাভাবিকভাবে শক্তি জোগায়। তাই শীতের দিনে নিয়মিত গাজর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীর থাকে আরও সতেজ ও প্রাণবন্ত।
গবেষণায় দেখা গেছে, গাজরের উপাদান ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে এবং সামগ্রিক ইমিউনিটি শক্তিশালী করতে সহায়তা করে। তাই শীতের বাজারে গাজর কেনার আলাদা কারণ রয়েছে। তথ্যসূত্র-হেলথ লাইন
গাজর এমন একটি সবজি, যা স্যুপ–স্ট্যু থেকে শুরু করে যে কোনো পাঁচমেশালি রান্নায় অনন্য স্বাদ যোগ করে। আবার মিষ্টিপ্রেমীরা গাজরের হালুয়া বানাতেও ব্যস্ত হয়ে পড়েন। সব কিছুর মাধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট বিটা-ক্যারোটিনের জন্য গাজর শরীরের ‘বেস্ট ফ্রেন্ড’। এই উপাদান খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্টের সুরক্ষা বাড়ায়।
ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি গাজর খেলে চোখ ভালো থাকে। ব্যাপারটি সত্যিই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। গাজরে থাকা বিটা–ক্যারোটিন শরীরে ভিটামিন-এ-তে পরিণত হয়, যা রাতকানা প্রতিরোধে সাহায্য করে এবং বয়সজনিত দৃষ্টিশক্তি কমে যাওয়ার প্রবণতা হ্রাস করে। চোখের সামগ্রিক স্বাস্থ্যের জন্য গাজর তাই একটি চমৎকার সবজি।
ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রেও গাজর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন-এ ছাড়াও এতে আছে ভিটামিন বি-৬, বায়োটিন, পটাসিয়ামসহ আরও বেশ কিছু খনিজ উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং হাড়কে মজবুত রাখতে সহায়তা করে। পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখে।
ডায়াবেটিস আছে এমন ব্যক্তিদের জন্যও গাজর নিরাপদ। কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। তাই ডায়াবেটিক রোগীরাও নিশ্চিন্তে খাদ্যতালিকায় গাজর রাখতে পারেন।

গাজরের আরেকটি বড় গুণ হলো এর অ্যান্টিঅক্সিড্যান্ট ক্ষমতা। কেরাটিনয়েডস নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‍্যাডিক্যালের সঙ্গে লড়াই করে এবং ক্যানসার কোষ তৈরির প্রবণতা কমাতে সাহায্য করে। ফলে গাজর নিয়মিত খেলে শরীর প্রাকৃতিকভাবেই আরও সুরক্ষিত থাকে।
ওজন নিয়ন্ত্রণ করতে চান? গাজর আপনাকে হতাশ করবে না। কম ক্যালোরিযুক্ত এই সবজিতে থাকে প্রচুর ফাইবার, বিশেষ করে পেকটিন, যা পেটে দীর্ঘক্ষণ ভরপুর অনুভূতি তৈরি করে। তাই অযাচিত খিদে কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
সব মিলিয়ে, শীতের দিনে গাজর শুধু স্বাদের জন্য নয়, রোগ প্রতিরোধ থেকে শুরু করে চোখ, হার্ট ও ওজন নিয়ন্ত্রণ সব কিছুর জন্যই একটি শক্তিশালী প্রাকৃতিক সহায়ক। এই শীতে তাই নিয়মিত গাজর রাখুন আপনার প্রতিদিনের প্লেটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com