বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
গোলকে কেন্দ্র করে রণক্ষেত্র মাঠ, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ১৫ আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে হারিকেন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে জরিমানা, বাজার মনিটরিং জোরদার চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত মহিলার ঘরে প্রবেশ নিয়ে তুলকালাম, ভিডিও ভাইরাল খুলনা নগরী আজ অশান্ত স্বনির্ভর দেশ গড়তে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই-আমান উল্লাহ আমান সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জলঢাকায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মমিনুল হক সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: প্রায় ৮ লক্ষ টাকা মাছ নিধন

খুলনা নগরী আজ অশান্ত

জুলফিকার আলী ভুট্টো
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বর্তমানে খুলনা নগরীসহ খুলনায় এক আতঙ্কের নাম রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবু। বাবু সন্ত্রাসী কর্মকান্ড শুরু হয় ২০১০ সালে স্কুল জীবন হতে। শুরুতেই তার কর্মকান্ডের বাধা দূর করতে ও দলীয় কন্টাক্ট কিলিং হিসেবে ২০১০ সালে প্রথম শুরু করে খুলনা নগরীর কচি মার্ডারের মধ্য দিয়ে। তখন থেকে আজ পর্যন্ত একনাগাড়ে পরিচালনা করে আসছে তার সন্ত্রাসী কর্মকান্ড। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কন্ট্রাক কিলিং ছাড়াও সকল সমাজ পরিপন্থি কর্মকান্ড। গ্রেনেড বাবুর এ সমস্ত কর্মকান্ডে সামাজিক মনা কোন ব্যক্তি বা ভুক্তভোগী কেউ বাধা দিতে আসলে তাদের যে কোন মূল্যে প্রতিহত করে আসছে এই সন্ত্রাসী গ্রেনেড বাবু হত্যা বা মিথ্যা মামলার মাধ্যমে। আর পূর্ব হতে এ সমস্ত কাজে গ্রেনেড বাবুকে সহযোগিতা করে আসছে গ্রেনেড বাবুর কাছ থেকে স্বার্থ ও অর্থভোগী বিএনপি, আওয়ামী লীগ ও প্রশাসনের কিছু লোক। এ সমস্ত স্বার্থলোভী ও অর্থভোগী সহযোগিরা গ্রেনেড বাবুকে সহযোগিতা করে আসছে সন্ত্রাসী রাজ্য প্রতিষ্ঠা করতে। তারা গ্রেনেড বাবুকে পর্দার আড়ালে অর্থনৈতিক, দলীয় ও প্রশাসনিক সকল সুযোগ সুবিধা দিয়ে সব সময় রেখেছে ধরাছোঁয়ার বাইরে। তারই ফলশ্রুতিতে গ্রেনেড বাবু তা সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিচালনা করে আসছে মাদক ব্যবসা চাঁদাবাজি এবং কন্টাক্ট কিলিং সহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড যে কর্মকান্ডে গ্রেনেড বাবু অগণিত অর্থ সাম্রাজ্য তৈরি করে নিজেকে নবাব বুনে পরিচিতি নিতে মরিয়া আর ওই স্বার্থলোভী দলীয় ও প্রশাসনের সহযোগিতায় বাবুর কর্মকান্ডের দায়ভার চাপানো হচ্ছে খুলনা মহানগরীর কিছু দলীয় ছাত্র নেতাদের উপর এবং গ্রেনেড বাবুর পরিবর্তে সমাজে ওই সমস্ত নিরপরাধ ছাত্র নেতাদের মামলা দিয়ে দিয়ে ভারী করে সাজানো হচ্ছে তাদের সন্ত্রাস।গ্রেনেড বাবুর যে সমস্ত কর্মকান্ড জন সম্মুখে ধরা পড়ছে তা বাদে অন্যান্য সব কর্মকান্ডের দায় চাপানো হচ্ছে অপর ওই ছাত্র নেতাদের উপর। বেশ কিছুদিন যাবতের চেষ্টায় বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য মাধ্যম হতে সংগ্রহীত গ্রেনেড বাবুর সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য জনসম্মুখে পরিলক্ষিত তবুও গ্রেনেড বাবুকে সহায়তা করা মদতদাতারা চুপ করিয়ে রেখে আসছে রাজনৈতিক ও প্রশাসন মহল কে আর নির্দ্বিধায় গ্রেনেড বাবু পরিচালনা করে যাচ্ছে তার সন্ত্রাসী কর্মকান্ড। আমরা সকলে অবগত খুলনার অনলাইন গণমাধ্যমে খুলনা ৩ আসনের বর্তমান বিএনপি’র মাননীয় সংসদের সন্নিদ্ধে থাকা কিছু পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি অনলাইনে সংবাদ প্রকাশ করে যে, পাঁচই আগস্ট ২০২৪ পর হতে খুলনাকে অসান্ত ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে গ্রেনেড বাবুই। এর সংবাদ আবার চাপা দিতে মরিয়া একই খুলনা তিন আসনের মাননীয় সংসদের সান্নিধ্যে থাকা কিছু অপরাধনৈতিক স্বার্থলোভী কিছু ব্যক্তি যারা গ্রেনেড বাবুর পক্ষে প্রশাসনের কিছু অর্থলোভী অফিসারদের বশ করে রাখেছে। এই অপরিচ্ছন্ন রাজনৈতিক কিছু ব্যক্তি গ্রেনেড বাবুর সকল অপকর্মের অর্জিত অর্থের একটা অংশ তারা লুফে নেয় ও দল, বিদলীয় ও ব্যবসায়ী লোকজনদের হত্যা সংঘটিতীয় করায়। এক দিক গ্রেনেড বাবুকে দিয়ে করানো হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রতিদ্বন্দ্বী ধ্বংস, ব্যবসায়ীদের কাছ থেকে বৃহৎ অংকের চাঁদা আদায়, ব্যবসা বধিস্থান দখল, ভূমি দখল সহ সকল সন্ত্রাসী কর্মকান্ড অন্য দিক সুগম হচ্ছে গ্রেনেড বাবুর নির্দ্বিধায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করা। এটি ফলশ্রুতিতে খুলনায় কচি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেনেড বাবু করে চলেছে সকল অমানবিক হত্যাকান্ড যা, খুলনা জর্জ কোর্টের সামনে জোড়া খুন (রাজন -আসিফ হত্যা), রাজন হত্যায় প্রতিবাদ করার রাজনের আত্মীয় খুলনা ডাকবাংলায় আলোচিত শ্রমিক দল নেতা মাসুম হত্যা, দৌলতপুর থানা যুবদল নেতা মাহবুব হত্যা,মাহবুবের হত্যা মামলায় লড়তে চাওয়া দৌলতপুর যুবদল নেতা রাসিকুল আলম রাসু হত্যা যেটি অন্যদিকে মোর ঘুরাতে চেষ্টা করা হচ্ছে, কোন সংবাদ কর্মী যেন নিউজ না করে সে কারণে আরংঘাটায় সাংবাদিক মিলন হত্যা, মাদক ব্যবসা ঘটিত কারণে রুপসার ওপার রনি ওরফে কালা রানী হত্যা, সকলের কাছে অবগত ঢাকার শহীদ মিনারে আলোচিত রাকিব হত্যা, রুপসার ওপার মাদক সংগঠিত কারণে সাব্বির হত্যা সহ আরো বহু হত্যাকান্ড। এ সমস্ত হত্যাকান্ডের পরক্ষিত কারণ গ্রেনেড বাবুর মাদক ব্যবসার সিন্ডিকেট এর মধ্যে ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে ক্রন্দল সংক্রান্ত হত্যাকান্ড, নিজের কর্মকান্ড পরিচালনায় বাধা দূর করতে সংগঠিত হত্যাকান্ড, কন্টাক্ট কিলিং হত্যাকান্ড, ডাকাতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ সকল সন্ত্রাসী কর্মকা-ের বিষয়।যা খুলনায় আলোচিত খুনি শিকদারকে হার মানিয়েছে। এ পর্যন্ত গ্রেনেড বাবু বহু হত্যাকা- পরিচালনা করেছে সেগুলোর মধ্যে
## দলীয় ও বিদলীয় অপরাধনৈতিক ব্যক্তিদের স্বার্থ রক্ষায় তাদের হুকুমে টাকার বিনিময়ে কন্ট্রাক্ট কিলিং এর শিকার।
(১) খুলনায় আলোচিত কচি হত্যা, যে হত্যা মামলায় গ্রেনেড বাবুর যাবজ্জীবন কারাদন্ড হয়।
(২) খুলনায় শাহীন হত্যা।
(৩) খুলনা তেতুল তলার মোড় খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র অর্ণব হত্যা।https://wwwfacebook.com/share/v/1GB91WiPJE/https://wwwfacebook.com/share/v/1GSXSyYkxQ/
(৪) দৌলতপুর থানা যুবদল মাহবুব হত্যা।https://www.facebook.com/share/v/1avVMravAB/
(৫) আরংঘাটা সাংবাদিক মিলন হত্যা।
(৬) দৌলতপুর যুবদল নেতা রাসিকুল আনাম রাশু হত্যা।https://www.facebook.com/share/p/1NgSpr1oDb/
(৭) ডাক বাংলায় শ্রমিক দল নেতা মাসুম হত্যা। https://www.facebook.com/share/v/1KUJZ3J2GM/ https://www.facebook.com/khulnagazettevideo/videos/926695296779510/?mibextid=Nif5oz
(৮) ঢাকায় শহীদ মিনারে আলোচিত কনটেন্ট ক্রিটার রাকিব হত্যা।https://www.facebook.com/share/v/1LLSkzAzhe/
(৯) রূপসা ওপার আজ্ঞত ব্যক্তির ঘারে কুপিয়ে হত্যা।
(১০) রূপসার ওপার জাবুসার মোর কাপড় ব্যবসায়ী সাগর হত্যা।
## গ্রেনেড বাবুর মাদক ব্যবসায় সিন্ডিকেটে অভ্যন্তরীণ কোন্দলে হত্যার শিকার।
(১) খুলনা ময়লা পোতা আহসানুল্লাহ কলেজের সামনে রানা ওরফে বিহারী রানা হত্যা।https://www.facebook.com/share/v/1Am2g3UZgs/
(২) ঢাকায় রফিক ওরফে মুফাইক্কা রফিক হত্যা।
(৩) খুলনা সোনাডাঙ্গায় করিম নগর বাসায় ঢুকে আলাউদ্দিন হত্যা।
https://www.facebook.com/share/v/1KuCMiwpcV/
(৪) রূপসার ওপার মানিক হত্যা।https://www.facebook.com/share/v/1GMLwDMWJw/
(৫) খুলনা সংগীতা হলের সামনে শাহাদাত হত্যা।
https://www.facebook.com/share/v/1CPNJEMq1M/
(৬) আপিল গেট সোহেল হত্যা।https://www.facebook.com/share/r/18GB2JqUvQ/
(৭) লবনচোরা রাকিব হত্যা। https://www.facebook.com/share/p/1HPzhURa8L/
(৮) খুলনা নিরালা রাসেল হত্যা। রাসেলের কাছে গ্রেনেড বাবুর মাদক দেওয়া ২০ লক্ষ টাকা পাওনা হয় সে টাকা রাসেল পরিশোধ না করে চলতে থাকে। রাসেলের সাথে চলা এক বন্ধুকে বাবু বলে ওর বউর সাথে সম্পর্ক করে রাসেলকে ধরিয়ে দিতে। রাসেল ওই পাতানো ফাঁদে পড়ে গিয়ে নিজের জীবন দিতে হয় বাবু পালিত হত্যাকারীদের হাতে।
(৯) রূপসার ওপার সাব্বির হত্যা। https://www.facebook.com/share/v/1DES7eoGF9/
## বাবুর হুকুমের অবাধ্যের হত্যা
(১) রুপসা রুপার রনি ওরফে কালা রনি।https://www.facebook.com/share/v/18LtDmrH5g/
## গ্রেনেড বাবুর প্রতিদ্বন্দ্বী বা বাধা হতে পারে এমন হত্যা শিকার
(১) খুলনা জর্জ কোর্টের সামনে জোড়া খুন আসিফ- রাজন। https://www.facebook.com/share/r/1aKNcrCyJj/
(২) মৃত রাজনের আত্মীয় শ্রমিক দল নেতা যেখানে দলীয় দ্বন্দ্ব ও রাজনের মামলা না করতে পারে সে কারণে ডাকবাংলা আলোচিত মাসুম হত্যা। https://www.facebook.com/khulnagazettevideo/videos/926695296779510/?mibextid=Nif5ooz
(৩) রূপসার ওপার বিকুল হত্যা। জানা যায় বাবুর হুকুম পালনকারী মিরাজ ওরফে কাউয়া মিরাজ বিকুলের বউকে ডিস্টার্ব করত, তা বিকুল ঠেকাতে চেষ্টা করায় হত্যার শিকার হয়।
(৪) খুলনা সেন্ট্রাল রোডে গ্রামের বাবুর আপন ছোট ভাই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার সময় সোহেল নামে এক যুবক বাধা দিলে তাকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয়। এ মামলায় বাবুল ভাই রাব্বি আসামি।
তাছাড়া বহু ভূমি দস্যুতা, চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে আসছে।
https://www.facebook.com/share/r/14eQ8KSDxd6/
https://www.facebook.com/share/v/1AyVaPqK13/
https://www.facebook.com/share/r/1KHTYvpGra/
https://www.facebook.com/share/v/1AhhUjhocy/
https://www.facebook.com/share/r/1B35EEtrzS/
গ্রেনেড বাবুর এই বেপরোয়া সন্ত্রাসী কর্মকা- পরিচালনায় তার দলে বহু গ্রুপের সদস্যরা সক্রিয় যারা খুলনাতে সমস্ত জায়গায় বাবুর নির্দেশে সকল সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে থাকে। তাদের মধ্যে বাবুর আপন
# ছোট ভাই রাব্বি গ্রুপ
# পূর্ব বানিয়া খাবারে মিজান ওরফে দাদো মিজান গ্রুপ
# রুপসা কাস্টম ঘাট মিরাজ ওরফে কাউয়া মিরাজ গ্রুপ
# দক্ষিণ টুটপাড়ায় নূর আজিম গ্রুপ
# পশ্চিম টুটপাড়ায় জিতু গ্রুপ
# শেখ পাড়ায় তুহিন ওরফে কালা তুহিন গ্রুপ
# শেখ পাড়ায় সোহাগ ওরফে দাদা সোহাগ গ্রুপ
# শেখ পাড়ায় সৌরভ ওরফে কালা সৌরভ গ্রুপ
# হোগলাডাঙ্গায় শাকিল গ্রুপ
# গল্লামারি সায়েল গ্রুপ। এ সমস্ত গ্রুপের প্রধান সদস্যে প্রত্যেকের অংশগ্রহণে সমস্ত হত্যাকা- ঘটে থাকে। তাছাড়া বাবুর অপকর্মের মোড় ঘুরাতে কিছু অনলাইন সংবাদ মাধ্যম কর্মীরা যাদের গ্রেনেড বাবুর দেয়া ভুল তথ্য উপস্থাপনে অন্যান্য অসম্পৃক্ত লোকদের প্রতি দায় চাপিয়ে দেয়া হয়। এমন অগণিত ছোট ছোট গ্রুপ ইউনিট গ্রেনেড বাবুর হুকুমে সারা শহরে সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত আর এদের কর্মকা- সহযোগিতা করে আসে কিছু অসাধু লোক এদের পিছনে বট গাছের মতো দাঁড়িয়ে আছে। গ্রেনেড বাবুকে দলীয়, আর্থিক ও প্রশাসনিক সকল সুবিধা প্রধান কারীর মধ্যে অন্যতম প্রধান খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন।ডন নিজের প্রভাব বিস্তার ও ধরে রাখতে বাবুকে দিয়ে আওয়ামী লীগের সময় কালেও অন্তত ৫ থেকে ৬ টি হত্যাকান্ড ঘটিয়েছে।ডন তখন হতে আজ পর্যন্ত বাবুকে পূর্বে রাজনৈতিক, প্রশাসনিক ও আর্থিক সুবিধা আর এখন অর্থনৈতিক সহযোগিতা করে আসছে। পাঁচই আগস্ট ২০২৪ এর পর হতে এপর্যন্ত কিছু আসাধু রাজনৈতিক ব্যক্তি বাবুকে সর্বশক্তি দিয়ে সহযোগিতার মধ্য দিয়ে ব্যবহার করে স্বার্থ নিয়ে চলেছে। এদের মধ্যে খুলনা মহানগরীর আলোচিত অন্যতম সন্ত্রাস মঈন জমাদ্দার। বিএনপির এই মঈন জমাদ্দার আর আওয়ামী লীগের ডন একত্রিত হয়ে যৌথভাবে পরিচালনা করছে গ্রেনেড বাবুর সন্ত্রাসী রাজ্য। মূলত আওয়ামী লীগের ডন আর মঈন জমাদ্দার গ্রেনেড বাবুর সন্ত্রাসী রাজ্য পরিচালনার মাস্টারমাইন্ড। সেই সাথে সর্বোচ্চ সহযোগিতায় বিএনপি’র কাজল, স্বেচ্ছাসেবক দলের রাধুনী বিরাজ সহ খুলনা-৩ আসনের মাননীয় সংসদের সান্নিধ্যের কয়েকজন অপরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি এবং বর্তমান খুলনা জেলা পরিষদের কেউ। গ্রেনেড বাবুর এ বিশাল সন্ত্রাসী সিন্ডিকেটের সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে খুলনাবাসী অচিরেই নিরপেক্ষ প্রশাসন ও জনতার যৌথ উদ্যোগ বাস্তবায়ন চায়। এদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের আওতায় দেখতে চায় খুলনা শান্তি প্রিয় মানুষ। মুক্তি চায় এদের আগ্রাসন হতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com