বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
গোলকে কেন্দ্র করে রণক্ষেত্র মাঠ, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ১৫ আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে হারিকেন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে জরিমানা, বাজার মনিটরিং জোরদার চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত মহিলার ঘরে প্রবেশ নিয়ে তুলকালাম, ভিডিও ভাইরাল খুলনা নগরী আজ অশান্ত স্বনির্ভর দেশ গড়তে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই-আমান উল্লাহ আমান সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জলঢাকায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মমিনুল হক সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: প্রায় ৮ লক্ষ টাকা মাছ নিধন

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মমিনুল হক

আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬

লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মমিনুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এক লিখিত আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, নবনিযুক্ত প্রশাসক মমিনুল হক দীর্ঘদিন ধরে লালমনিরহাটের স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। সদর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উন্নয়নমূলক কর্মকা-ে তার বিশেষ ভূমিকা ছিল। নতুন এ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মমিনুল হক জেলা পরিষদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com