বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

টেকসই পেট্রোল পাম্প স্থাপনে গ্রিন ফাইন্যান্সিং সেবা দিতে প্রাইম ব্যাংক-ফ্লোকো বাংলাদেশ চুক্তি স্বাক্ষর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

দেশের পেট্রোল পাম্প মালিকদের জন্য বিশেষায়িত গ্রিন ফাইন্যান্সিং সুবিধা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি. ও ফ্লোকো বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা খুচরা জ্বালানি খাতে পরিবেশবান্ধব ও টেকসই কার্যক্রম সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক পিএলসি যোগ্য পেট্রোল পাম্প মালিকদের বিশেষভাবে নকশাকৃত গ্রিন ফাইন্যান্সিং সমাধান প্রদান করবে। এসব অর্থায়ন সুবিধার মাধ্যমে পাম্প মালিকরা ব্যায়বহুল প্রাথমিক বিনিয়োগের চাপ ছাড়াই আধুনিক ফুয়েল ট্যাংক পরিষ্কারকরণ, স্লাজ অপসারণ এবং বাষ্প নির্গমন হ্রাস প্রযুক্তি বাস্তবায়ন করতে পারবেন। এ উদ্যোগটি বাংলাদেশের জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্য এবং পরিবেশগত সম্মতি নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা রাখবে, পাশাপাশি ডাউনস্ট্রিম ফুয়েল রিটেইল খাতে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
সমঝোতা স্মারকে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এম. নাজিম এ. চৌধুরী এবং ফ্লোকো বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর তৌহিদ ইফতাখার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির এসএমই বিজনেস বিভাগের (ভারপ্রাপ্ত) প্রধান মোহাম্মদ আমিনুর রহমান এবং এস বিজনেস ও রিফাইন্যান্স বিভাগের প্রধান শেখ নূর আলম। এছাড়াও ফ্লোকো বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মারুফ আলমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উন্নত পরিবেশবান্ধব প্রযুক্তি ও সহজলভ্য অর্থায়নের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে প্রাইম ব্যাংক পিএলসি এবং ফ্লোকো বাংলাদেশ লিমিটেড দেশের জ্বালানি অবকাঠামো খাতে পরিবেশগত দায়বদ্ধতার একটি নতুন মানদ- স্থাপন করতে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com