বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

 কবি নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদীর চেতনা লালন করে আল মাকতাব:এস. এম রুহুল আমীন

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
গত ২জিানুয়ারি ২০২৬ আধিপাত্যবাদ ও কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রামী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত ও দু‘আ মাহফিল

আল মাকতাব সম্পাদক এস. এম রুহুল আমীন বলেন,   কবি নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদীর চেতনা লালন করে আল মাকতাব। তিনি গত ২ জানুয়ারি ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারেতের আগে তিনি এ কথা বলেছেন। বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের নিয়মিত প্রকাশনা “আল মাকতাব” পরিবারের উদ্যোগে আমৃত্যু সাম্রাজ্যবাদ, আধিপাত্যবাদ ও কালচারাল ফ্যাসিস্টদের   বিরুদ্ধে সংগ্রামী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।
আল মাকতাব সম্পাদক আরো  বলেন, ওসমান হাদী হত্যার বিচার বাংলার মাটিতে হতেই হবে। বিচার না হলে প্রতি ঘরে হাদী জন্ম নিয়ে বিপ্লবের বিস্ফোরণ ঘটাতে বাধ্য হবে। কবি নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদীরা যুগেযুগে আসে গোলামীর শিকল ছিড়ে আজাদীর গান গেয়ে যায় জাতির মুক্তির জন্য। তারা জীবন দেয় কিন্তু হার মানে না। আল মাকতাব শুধু একটি পত্রিকা নয় এটা সংস্কৃতির গোলামী থেকে জাতিকে বের করতে একটি নতুন অঙ্গীকারের নাম। আজকে আবার আমরা আল মাকতাব পরিবার নতুন করে শপথ নিলাম, শহীদ ওসমান হাদীর রেখে যাওয়া অসমাপ্ত কালচারাল যুদ্ধ চালিয়ে যাবো। এ যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা কখনো থেমে থাকবো না। আল মাকতাব সম্পাদক এস. এম রুহুল আমীনের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ড. মুফতি মুহা. নুর উদ্দিন কাওছার এর পরিচালনায় অনুষ্ঠিত কবর জিয়ারত ও দু‘আর মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, কথাশিল্পী ও সিনিয়র সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ ড. মাও. মোহাম্মাদ লোকমান হাকীম, মো. গিয়াস উদ্দীন, ড. আব্দুল গাফফার মল্লিক, মুফতি শাহ আলম নুর, মাও. আকমল হোসাইন, এস. এম আবদুল্লাহ আল মামুন, মো. গালিব হাসান, মো. তাজুল ইসলাম জিহাদসহ আল মাকতাব পরিবারের বিপুল সংখ্যক সদস্যসহ মুসাল্লীগণ কবর জিয়ারত ও দু‘আর মাহফিলে অংশগ্রহণ করেন ।-প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com