বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎ

সাইফুর রহমান:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
গত বছরের ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান/ ছবি- সিএ প্রেস উইং

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করতে সপরিবারে যমুনায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তারেক রহমান যমুনায় প্রবেশ করেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত রয়েছেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখানে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করেন। পরে ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।
দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন তারক রহমান। এরআগে, গত বছরের ১৩ই জুন মাসে লন্ডনের ডরচেষ্টার হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বৈঠক করেছিলেন তারেক রহমান। গত ২৫শে ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দরে ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান। তাকে বিশেষ নিরাপত্তা দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে গতকাল বিকেলেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কথা জানিয়েছিলেন। এটি সৌজন্য সাক্ষাৎ। এতে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই। উল্লেখ্য, যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন। তখন তারেক রহমান তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দু’জনের সেই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দিয়েছিলেন।
যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এটিই প্রথম বৈঠক ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ খবরে জানা গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষে ত্যাগ যমুনা করবেন।


তারেক রহমানের সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে বুধবার (১৪ জানুয়ারি) তিনি গুলশানে বিএনপির কার্যালয়ে যান।
সেখানে তিনি শোক বইতে সই করেন এবং খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বইতে সই শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী তার প্রকাশিত একটি বই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেন। এ সময় তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শোক প্রকাশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com