বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে প্রশ্রয় দিতে চাই না: মির্জা ফখরুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা প্রশ্রয় দিতে চাই না। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চিলারং ইউনিয়নের নির্বাচনি গণসংযোগে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের আনন্দ যে- আমরা হিন্দু-মুসলিম সবাই একটাই চিন্তা করছি- এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে এখানে প্রশ্রয় দিতে চাই না। খুব পরিষ্কার কথা। এজন্য আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে- ‌‘হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট’। স্লোগানটা আমার খুব পছন্দ হয়েছে। এটা খুব ভালো একটা স্লোগান।
তিনি বলেন, একটা দল আমার মুসলমান ভাইদের বিভ্রান্ত করার জন্য বলছে- দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে! আমার ইসলাম ধর্মে কোথাও এটা বলা নেই। আমল যে করবে, আল্লাহর নির্দেশে কাজ যে করবে সেই বেহেশতে যেতে পারবে, অন্য কেউ বেহেশতে যেতে পারবে না।
বিএনপি নেতা বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি এই দেশের জন্য। লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, আমার দুই লাখ মা-বোনের সম্ভ্রম চলে গেছে; এই দেশটার জন্য। সেই সময় ওই দলটা পাকিস্তানকে সাহায্য করেছিল। ভুলে গেছেন নাকি আপনারা? এটা ভুলবেন না।
তিনি বলেন, সুতরাং ওই দলকে বিশ্বাস করা যায় না, যারা আমার স্বাধীনতায় বিশ্বাস করেনি। এখন মাফও চায় না। সুতরাং তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের এতটুকু বলতে পারি- আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন। আর নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি আপনাদের সঙ্গে আছি; আপনাদের জন্য যদি প্রথম শহীদ হতে হয় আমি হবো, আমার দলের লোকেরা হবে। আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো।
তিনি বলেন, আমি আপনাদের লোক, আপনাদের জন্য কথা বলছি, লড়াই করছি এবং সংগ্রাম করছি। আমি এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য ১৫ বছর কষ্ট করেছি। আমি ১১৭টা মামলার আসামি হয়েছি, ১১ বার জেলে গিয়েছি এবং সাড়ে তিনবছর জেল খেটেছি। তার জন্য আমার কোন দুঃখ নেই। আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, দেশটাকে ভালো করার একটা সুযোগ তৈরি হয়েছে- এটাতেই আমাদের আনন্দ।
মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন। আপনাদের ভোটে বিজয় নিশ্চিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com