বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

মোসলেম উদ্দিন দিনাজপুর
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয় নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী। দীর্ঘ ১৮ বছর পর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন উল্লেখ করে নবনির্বাচিত বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জনগণ নির্ভয়ে ও নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তিনি বলেন, জনগণ ধানের শীষ প্রতীকে আমাকে নির্বাচিত করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও বলেন, বিগত সময়ে দেশের মানুষ মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। অনেক নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে গুম ও নিহত হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না চেয়ে তিনি বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বিশেষ করে দিনাজপুর-৬ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করবো। অন্যদিকে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনে ৯ হাজার ৩টি ভোট বাতিল হয়েছে এবং ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে কি না, এমন প্রশ্ন রয়ে গেছে। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার ব্রিজ, কালভার্ট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ছিল। তিনি জানান, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েও জয়ী হতে পারেননি। এবারের নির্বাচনে তিনি ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট পেয়েছেন। নির্বাচনের পরদিন শুক্রবার পরাজিত প্রার্থী আনোয়ারুল ইসলাম ফুল দিয়ে বিজয়ী প্রার্থী ডা. জাহিদকে অভিনন্দন জানান। এ সময় উভয়েই আসনের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। দিনাজপুর-৬ আসনের (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তথ্যমতে, বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মোট ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com