আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ চারু শিল্পী পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুস সাত্তার “একুশে পদক-২০২৬ “ লাভ করায় বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডল ও সেক্রেটারী আহমদ ফয়েজী ২৭ ফেব্রুয়ারি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি , বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. আব্দুস সাত্তারের হাতে আনুষ্ঠানিকভাবে একুশে” পদক ২০২৬ “ তাঁর তুলে দেন।
শিল্প ও সংস্কৃতিতে অধ্যাপক ড. আব্দুস সাত্তারের অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনার স্বীকৃতিস্বরূপ তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করায় বাংলাদেশ চারু শিল্পী পরিষদ প্রধান মন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকেও অভিনন্দন জানিয়েছেন।