বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

২০২৫-২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প–এর আওতায় নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকায় বাস্তবায়িত সূর্যমুখী প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেল ৪ টায় যোগানিয়া এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে “সূর্যমুখী পতিত রোপা আমন” ফসল বিন্যাসের প্রদর্শনী পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করা হয়। প্রদর্শনীতে সূর্যমুখীর হাইসান ৩৬ জাতের চাষাবাদ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল। কারিগরি আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প, খুলনা অঞ্চল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার, কালিয়া, নড়াইল। সভাপতিত্ব করেন কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইল। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে সূর্যমুখীসহ অন্যান্য তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতিত জমিকে চাষের আওতায় এনে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন এবং দেশের তেল উৎপাদনও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া, নড়াইল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com