বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার গহনা শুধু ঐতিহ্যের প্রতীক নয়, এটি বিলাসিতা এবং স্টাইলেরও অংশ। বর্তমানে অনেকেই নিজেদের ব্যক্তিগত স্টাইলের সঙ্গে মানানসই গহনা বেছে নেন।
তবে শুধু ডিজাইন দেখে গহনা কিনলেই হয় না, এর গুণমান সম্পর্কেও সচেতন থাকা জরুরি। কারণ সোনা কেবল সৌন্দর্যের জন্য নয়, এটি দীর্ঘমেয়াদি একটি বিনিয়োগও।
সোনার দাম ক্রমাগত বাড়তে থাকায় এখন এটি অনেকের কাছে মূল্যবান সম্পদ হিসেবেও বিবেচিত। তাই গহনা কেনার সময় সোনার ক্যারেট সম্পর্কে সঠিক ধারণা থাকা গুরুত্বপূর্ণ। জুয়েলারি দোকানে গেলে সাধারণত ১৪, ১৮, ২২ এবং ২৪ ক্যারেটের স্বর্ণালঙ্কার দেখা যায়। প্রতিটি ক্যারেটের সোনার আলাদা বৈশিষ্ট্য রয়েছে।
২৪ ক্যারেট সোনা
২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা হিসেবে পরিচিত। এতে প্রায় ১০০ শতাংশ খাঁটি সেই সোনা খুব নরম হওয়ায় সাধারণ গহনা তৈরিতে খুব বেশি ব্যবহার করা হয় না। মূলত বিনিয়োগের উদ্দেশ্যে ২৪ ক্যারেট সোনা কেনা হয়। সোনার কয়েন বা বার তৈরিতে এটি বেশি ব্যবহৃত হয়। দেখতে খুব উজ্জ্বল ও আকর্ষণীয় হলেও এর স্থায়িত্ব কম হওয়ায় দৈনন্দিন ব্যবহারের জন্য এটি উপযুক্ত নয়।
২২ ক্যারেট সোনা
২২ ক্যারেট সোনা প্রায় ৯১.৬৭ শতাংশ খাঁটি। এতে সামান্য পরিমাণে রূপা, দস্তা, নিকেল বা অন্যান্য ধাতু মেশানো থাকে। এই মিশ্রণের কারণে সোনাটি তুলনামূলকভাবে শক্ত এবং টেকসই হয়। তাই ঐতিহ্যবাহী এবং দামি গহনা তৈরিতে ২২ ক্যারেট সোনা বেশি ব্যবহৃত হয়। বিয়ে বা বিশেষ অনুষ্ঠানের গহনায় সাধারণত এই ক্যারেটের সোনা দেখা যায়।
১৮ ক্যারেট সোনা
১৮ ক্যারেট সোনা দেখতে আকর্ষণীয় এবং ব্যবহারেও বেশ সুবিধাজনক। এতে প্রায় ৭৫ শতাংশ স্বর্ণ এবং ২৫ শতাংশ অন্যান্য ধাতু যেমন তামা বা রূপা থাকে। এই মিশ্রণের কারণে সোনাটি আরও শক্ত হয় এবং বিভিন্ন নকশার গহনা তৈরি করা সহজ হয়। বিশেষ করে হীরা বা বিভিন্ন পাথরখচিত গহনা তৈরিতে ১৮ ক্যারেট সোনা বেশি ব্যবহার করা হয়। যারা স্টাইলিশ এবং আধুনিক ডিজাইনের গহনা পছন্দ করেন, তাদের জন্য এটি ভালো একটি বিকল্প।
১৪ ক্যারেট সোনা
১৪ ক্যারেট সোনা প্রায় ৫৮.৫ শতাংশ খাঁটি সোনা দিয়ে তৈরি। বাকি অংশে অন্যান্য ধাতুর মিশ্রণ থাকে, যা এটিকে আরও শক্ত ও টেকসই করে তোলে। তাই দৈনন্দিন ব্যবহারের জন্য ১৪ ক্যারেট সোনা বেশ জনপ্রিয়। চেইন, ব্রেসলেট বা আংটির মতো গহনা এতে সহজেই তৈরি করা যায়। এর রঙ কিছুটা ফ্যাকাশে হলেও ট্রেন্ডি ব্যবহারকারীদের জন্য এটি বেশ উপযোগী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com