সীতাকুন্ড মডেল থানা পরিদর্শনে আসেন চট্টগ্রামের নতুন এসপি মো. মাসুদ আলম। গতকাল দুপুরে তিনি এই পরিদর্শনে আসেন। সীতাকুন্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম এ সময় তাঁকে অভিনন্দন জানান। নতুন এসপি যোগদানের পরপরই সীতাকুন্ডে আগমণে থানাজুড়ে ছিল উৎসবমূখর পরিবেশ। বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত এক সময় সন্ত্রাসীদের নিরাপদ আস্তানাখ্যাত জঙ্গল সলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাসহ উপজেলায় মাদক বিরোধী অভিযান জোরদার, ওপেন সোর্সভিত্তিক তথ্য ব্যবহার করে পুলিশিং কার্যক্রম পরিচালনা, দায়েরকৃত অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও জনবান্ধব কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সীতাকুন্ড মডেল থানা। আর দায়িত্ব গ্রহনের পরপরই উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রবণতা কমাতে নানামুখী উদ্যোগ গ্রহন করেন বগুড়া সদরে জন্ম নেওয়া সীতাকুন্ড মডেল থানায় দায়িত্ব পালনকারী এই ওসি। আর নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা, থানাকে জনবান্ধব করতে কমিউনিটি পুলিশিং সক্রিয় করা এবং দ্রুত সেবা নিশ্চিত করার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। সীতাকুন্ড থানায় যোগদানের পরপরই সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন ওসি মোঃ মহিনুল ইসলাম।
গত জানুয়ারিতে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক সংলগ্ন ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের শান্তিপূর্ণ সমাপ্তি, শান্তিপূর্ণ ভাবে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন, সনাতন ধর্মাবলম্বীদের শিবচর্তুদশী মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জঙ্গল সলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি সর্বমহলে নতুন করে আলোচনার জন্ম দেয়। চলতি বছর শিবচর্তুদশী মেলার প্রায় ৮ লক্ষাধিক তীর্থযাত্রীর সমাগম হলেও কোথাও অব্যবস্থাপনা কিংবা সৃষ্টি হয় নি অতীতের মতো দীর্ঘ যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতীতে সনাতন ধর্মাবলম্বীদের শিবচর্তুদশী মেলায় দীর্ঘ যানজট দেশবাসী প্রত্যক্ষ করলেও তেমনটি হয়নি এবারের মেলায়। এতে সর্বমহলে প্রশংসিত হয়েছে ওসির কৌশলগত এমন কার্যকর পদক্ষেপ। উপজেলায় অপহরণ, ডাকাতি ও ছিনতাই‘সহ কতেক বিছিন্ন ঘটনায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় হৈ-চৈ সৃষ্টি করলেও ওসির নিরলস ভূমিকায় চক্র‘টি নিমূর্ল হয়েছে। পেশাগত দায়িত্ব ছাড়াও সামাজিক ও মানবিক কার্যক্রমে ওসির এমন মহানুভবতায় দারূণ স্বস্তিতে জনসাধারণ। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকায় জনমনে বিরাজ করছে স্বস্তি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন ওসি মোঃ মহিনুল ইসলাম।
সংবাদ শিরোনাম
সীতাকুন্ড মডেল থানা পরিদর্শনে চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম
-
মোহাম্মদ নাছির উদ্দিন (সীতাকুন্ড) চট্টগ্রাম - আপডেট সময় ০২:৩৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- 187
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















