ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

বাঁশের ঝাড়ের পলিথিন মোড়ানো জীবন থেকে স্বপ্নের ঘরে জেলেখা বেগম

বাঁশের ঝাড়ের নিচে পলিথিন টাঙানো একচিলতে জায়গায় অতি কষ্টে দিন পার করছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জেলেখা বেগম। রোদ-বৃষ্টি আর অভাবের সাথে লড়াই করা সেই অসহায় নারীর জীবনে আশার আলো হয়ে দাঁড়িয়েছে ‘রশিদ মন্ডল ফাউন্ডেশন’। মানবিক এই সংগঠনের প্রচেষ্টায় এবং সহৃদয় ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় আজ মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানা ও সুন্দর জীবনের নিশ্চয়তা পেলেন তিনি। শুক্রবার (৮ মে ২০২৬) দুপুরে বেরুবাড়ি ইউনিয়নের খামার নোকুলা গ্রামে আনুষ্ঠানিকভাবে জেলেখা বেগমের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়। কেবল ঘরই নয়, তাঁর সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য একটি টিউবওয়েল, স্যানিটারি টয়লেট এবং প্রয়োজনীয় আসবাবপত্রও প্রদান করা হয়েছে। এই পুরো প্রকল্পে ব্যয় হয়েছে ৮২,৪৫০ টাকা। জেলেখা বেগমের এই পরিবর্তনের গল্পের শুরুটা হয়েছিল রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের হাত ধরে। ভিতরবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বামনের ভিটা গ্রামে জেলেখা বেগমের মানবেতর বসবাসের দৃশ্য দেখে তিনি ঘর তৈরির উদ্যোগ নেন। নিজের ফেসবুক আইডিতে জেলেখার জন্য সাহায্যের আবেদন জানিয়ে একটি পোস্ট দেন তিনি। সেই ডাকে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন দেশ-বিদেশের অনেক দানশীল ব্যক্তি। এই তহবিল সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেন মানবিক যুবক মিন্টু শেখ, মিম আক্তার, নাজমা আক্তার নিলা, বেলাল খান ও লাভলু মিয়াসহ আরও অনেকে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগৃহীত ৬৫ হাজার টাকার ফান্ডের সাথে অতিরিক্ত অর্থ যোগ করে আধুনিক আবাসের ব্যবস্থা করা হয়। চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিন, উদ্যোক্তা নাসিরা খন্দকার নিসা, উদ্যোক্তা কেয়া আক্তার, সমাজসেবক রাশেদুজ্জামান, হারুন অর রশিদ, সমাজসেবক ফুলবাড়ি নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি রাশেদ আহম্মেদ এবং রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। এছাড়াও সংগঠনের সভাপতি আনিসুর রহমান, সহ-সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিঠু, সদস্য ক্বারী আবু বক্কর, ফারুক, আদিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, “আমরা সব সময় আমাদের উপজেলার সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জেলেখা বেগমের কষ্ট দেখে আমাদের যে মানবিক তাগিদ তৈরি হয়েছিল, আজ তাঁর মুখে হাসি দেখে সেটি পূর্ণতা পেল। ইনশাআল্লাহ, আমাদের এই মানবিক কাজগুলো ভবিষ্যতে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত জেলেখা বেগম সংশ্লিষ্ট সবার প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পলিথিনের খুপরি ছেড়ে এখন থেকে তিনি নিজের টিনের ছাউনির নিচে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

বাঁশের ঝাড়ের পলিথিন মোড়ানো জীবন থেকে স্বপ্নের ঘরে জেলেখা বেগম

আপডেট সময় ০২:৩৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬