বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

ইরফান সেলিমের বিরুদ্ধে চার্জশিট : বাদীকে আদালতে হাজিরের নোটিশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (সাময়িক বহিষ্কৃত) মোহাম্মদ ইরফান সেলিমসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ওই দিন মামলার বাদী নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারিও করেছেন আদালত।
গতকাল রোববার (২১ মার্চ) মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম মামলার চার্জশিট গ্রহণের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেন। একইসঙ্গে মামলার বাদী নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি মোহাম্মদ ইরফান সেলিমসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লিখিত অন্য আসামিরা হলেন- ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু, গাড়িচালক মিজানুর ও রিপন কাজী। আসামিদের মধ্যে পলাতক রিপন কাজী বাদে সবাই রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন। ২০২০ সালের ২৫ অক্টোবর রাতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। এ ঘটনায় ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার বডিগার্ড মো. জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।
ওই দিনই পুরান ঢাকা বড় কাটরায় ইরফানের বাবা হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে এক বছর কারাদ- দেন। ইরফানের দেহরক্ষী মো. জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাসের সাজা দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com