বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১০৬ জন

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০

সবশেষ ২৪ ঘণ্টায় গাজীপুর জেলায় নতুন করে ১০৬ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর ফলে এই জেলায় এখন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৯ জনে।

সোমবার (২০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও সদর হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কাছে জেলার করোনা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে কর্মকর্তারা বলেন, গাজীপুরে রোববার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত ১৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত আরও ১০৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৯ জন।

এসময় প্রধানমন্ত্রীর তালিকায় সবশেষ এই হালনাগাদ তথ্য না থাকায় তিনি উষ্মা প্রকাশ করেন।

এর আগে, রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সারাদেশে আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৫৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৭৪ জন আক্রান্ত হয়েছে ঢাকা শহরে।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ ও গাজীপুরে। এর মধ্যে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন। জেলা হিসেবে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত জেলা গাজীপুরে এই সংখ্যা ১৭৩ জন। জেলায় আরও ১০৬ জন আক্রান্ত বাড়ল গত একদিনে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com