যে আলুটি নিয়ে বসে আছি সেটা হাচ্ছে একটি বিশেষ মিষ্টি আলুর জাত (ওকিনাওয়া) বছর তিনেক ধরে নবীনগরে এই আলু ভোক্তা এবং উদ্যোক্তা পর্যায়ে জনপ্রিয় হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ৩০ বিঘা জমিতে ওকিনাওয়া নতুন করে সম্প্রসারিত হচ্ছে। সাধারণ দেশি মিষ্টি আলু থেকে এই জাতের উৎপাদন বেশি (প্রায় শতক প্রতি ৩ মন+), আলুর সাইজ অনেক বড় এবং সিদ্ধ/পুড়ানোর পরে দেখতে অসম্ভব সুন্দর ণবষষড়রিংয কালার আসে। মিষ্টতা অসাধারণ। সিদ্ধ করতে হয় কম পানিতে ধীরে ধীরে। সিদ্ধ/পুড়ানো আলু কিছু সময় ফ্রিজিং করে খেলে মিষ্টতা বহুগুণ বেড়ে যায়। মিষ্টি আলু খেতে অনেকেই ভয় পায়, এর মিষ্টতার জন্য সুগার বেড়ে যেতে পারে। এটা একটি প্রচলিত ভুল। মিষ্টি আলু গ্যাইসেমিক ইনডেক্সের মাত্রা ৫৫ এর নিচে হওয়ায় সব শ্রেনীর ভোক্তাদের (ডায়বেটিক রোগীসহ) জন্য এটি সুপার ফুড। আমাদের দেশে মিষ্টি আলু সংরক্ষণের জন্য কোন ফ্যসলিটিজ এখনো নেই। উল্লেখযোগ্য মিষ্টি আলু ভিত্তিক এগ্রো প্রসেসিং শিল্পখাত ও গড়ে উঠেনি। যদি গোল আলুর মতো মিষ্টি আলুর সংরক্ষণ ক্যাপাসিটি করা যায়, তাহলে মার্কেটে ধাধরষধনরষরঃু আরো কয়েকমাস বৃদ্ধি পাবে। এতে কৃষক যেমন দাম পাবে, তেমনই ভোক্তা পাবে সুপারফুড। মিষ্টি আলু সুপারফুড হওয়ার কারণগুলো: এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকর ফ্রি র?্যাডিক্যাল কমাতে সাহায্য করে। মিষ্টি আলুতে বেশি থাকে উচ্চ ফাইবার যা হজম ভালো রাখে। দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়,কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। তাছাড়া মিষ্টি আলু প্রচুর ভিটামিন অ সমৃদ্ধ, চোখের দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। মিষ্টি আলুতে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট থাকে, ধীরে ধীরে শক্তি দেয়, তাই দ্রুত ক্ষুধা লাগে না। জাপানের এমনিতে গড় আয় বেশি। তারমাঝে বিশেষ করে ওকিনাওয়া অঞ্চলের মানুষের দীর্ঘায়ুর পেছনে ঙশরহধধিহ ংবিবঃ ঢ়ড়ঃধঃড় একটি গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে আলোচিত। এখন বাজারে প্রচুর আলু পাওয়া যাচ্ছে, কিছুদিন পরে ফলের মৌসুম চলে আসবে। তার আগে যত পারেন পুষ্টি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিষ্টি আলু খান, সুস্থতা নিশ্চিত করুন।
সংবাদ শিরোনাম
নবীনগরে ওকিনাওয়া মিষ্টি আলু ভোক্তা ও উদ্যোক্তা পর্যায়ে জনপ্রিয় হচ্ছে
-
আরিফুল ইসলাম মিনাজ (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০৯:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 169
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























