বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলা সাহিত্যের প্রাণ শক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা লালন করবো

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১

১৬০তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬০তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে। “হে নতুন দেখা দিক আর বার জন্মের প্রথম…।” রবীন্দ্র সঙ্গীতে সুমধুর ছন্দে অনুষ্ঠিত হলো রাজবাটী এলাকায় রবীন্দ্রনাথের ১৬০তম জন্ম জয়ন্তী। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লা রহমত, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী মোকছেদ আলী, বিমান দাস, আবু সাঈদ, লেলিন নাগ, আব্দুল আজিজ মোনা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারেক, জয়ন্ত কুমার ঘোষ, সুমন কান্তি রায় প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। বক্তারা বলেন, সারা বিশ্বে বাঙ্গালীকে পরিচিত করেছে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর। কখনও তিনি প্রেমের কবি, কখনও অসম্প্রদায়িক কবি, আবার কখনও মানবতার কবি হিসেবে তিনি বাঙ্গালীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের শেকড় চিন্তা করা যায় না। বাংলা ভাষা ও সাহিত্যেয় প্রাণ শক্তি রবীন্দ্র নাথ ঠাকুরকে আমরা লালন করবো ধারণ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com