বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন মো. ওবায়দুল হক। তাকে দৈনিক খবরপত্র পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড যোগদানের আগে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি এনআরবিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে ওবায়দুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে অনার্সসহ বাণিজ্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ১৯৯১ সালে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে সেখানে পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিন দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতার অধিকারী ওবায়দুল হক মূলত বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বরত ছিলেন এবং সর্বশেষ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
সংবাদ শিরোনাম
বাংলাদেশ কমার্স ব্যাংক এমডি ও সিইও মো. ওবায়দুল হককে অভিনন্দন
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 169
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























