ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়নতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০ জন কৃতি সন্তান ও গুণী ব্যক্তিসহ ৫জন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহয়বাক গোলজার হোসেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, এক্সপো এক্সেসরিজ লিমিটেডের পরিচালক এনামুল হক, গ্রীন ভ্যালি একাডেমীর (ইউকে) ডিরেক্টর ও ইউকে ম্যানেজম্যান্ট কলেজের ডিরেক্টর অব এডমিশন এ্যাডভোকেট তানজির আল ওয়াহাব জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, পুলিশ সুপারের মিডিয়া উইং ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি বিপুল কুমার সরকার, মতলুব হোসেন, মোঃ সাহাবুদ্দিন, কবির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমারসহ জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরয়ী পড়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর আলোচনা সভা শেষে পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলার কৃতি সন্তান এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিরা বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সততা অত্যন্ত জরুরি। সেই সাথে জয়পুরহাটের উন্নয়ন ও ইতিবাচক কর্মকা- তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা

আপডেট সময় ০২:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬