বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জে করোনা আক্রান্ত আরও ৪৬ জন, মোট ১৬৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

মুন্সীগঞ্জে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট ১৬৩ জনের করোনা ভাইরাসে শনাক্ত। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১৮ জন, শ্রীনগরে ১২ জন, সিরাজদিখানে ৭ জন, গজারিয়ায় ৭ জন, টঙ্গিবাড়িতে ২ জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলায় মোট ৬৩ জন, টঙ্গীবাড়ি ১২ জন, সিরাজদিখানে ৩০ জন, গজারিয়ায় ২১ জন, লৌহজংয়ে ১৪ জন ও শ্রীনগর উপজেলায় ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। তারা হলেন সিরাজদিখানের আবিরপাড়ার গীতা রানী পাল (৭০) ও তার পুত্র দীপক পাল (২৬), শ্রীনগরের ফৈনপুরের মো. মহিউদ্দিন (৬০) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের পানাম গ্রামের মায়া বেগম (৪২)।

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ রোববার ( ৩ মে) এ সব তথ্য নিশ্চিত করেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com