বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশে সাকিব

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

২০০৫ সালের ১৭ অক্টোবর পর টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যেসব তারকা ক্রিকেটারের আবির্ভাব হয়েছে তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করেই সর্বকালের সেরা একাদশ সাজিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্টস৩৬০।ৎ

ফিলিপাইনের এ সংবাদ মাধ্যমটির সেরা একাদশে রয়েছেন ভারত সেরা ওপেনার রোহিত শর্মা, পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এবং অলরাউন্ডারে সাকিব আল হাসান।

সর্বকালের সেরা একাদশ সাজানোর আগে বিভিন্ন পজিশনে খেলা ক্রিকেটারদের প্রথমে ক্যাটাগরিতে সাজানো হয়েছে।

ওপেনার:- ডেভিড ওয়ার্নার, কলিন মুনরো, মার্টিন গাপটিল, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা ও ক্রিস গেইল।

মিডল অর্ডার:- জেপি ডুমিনি, ইয়ন মরগান, মোহাম্মদ হাফিজ, বিরাট কোহলি, রস টেলর, এবি ডি ভিলিয়ার্স, কেন উইলিয়ামসন ও শোয়েব মালিক।

অলরাউন্ডার:- সাকিব আল হাসান, সুরেশ রায়না, মারলন স্যামুয়েলস, শেন ওয়াটসন ও ডুয়েন ব্রাভো।

উইকেটকিপার:- মহেন্দ্র সিং ধোনি, ব্রান্ডন ম্যাককালাম ও উমর আকমল।

স্পিনার:- রশিদ খান, শহীদ আফ্রিদি, সাইদ আজমল, অজন্তা মেন্ডিস, ও মোহাম্মদ নবী।

পেসার:- টিম সাউদি, লাসিথ মালিঙ্গা, ডেল স্টেইন, উমর গুল, জশপ্রিত বুমরাহ ও নুয়ান কুলাসেকারা।

এসব ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সের মূল্যায়নের পাশাপাশি সর্বকালের সেরা একাদশ সাজানোর আগে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছ থেকেও পরামর্শ নেয়া হয়েছে।

টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশ

অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জেপি ডুমিনি, বিরাট কোহলি (অধিনায়ক), ব্রান্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল ও লাসিথ মালিঙ্গা।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com