বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৩

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দীঘিরপাড় এলাকায় একটি পাঁচতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দু’টি শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে৷ এতে আহত হন আরও পাঁচজন৷ শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন- মাসনুন (১২) ও জিসান (৮) এবং আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাবনী আক্তার (৩০)৷

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে বন্দরের উইলসন রোডের রফিকুল ইসলামের পাঁচতলা ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণে বাড়িটির নিচতলা, চারতলা এবং পাশের একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে নিচতলার ঘরে ঘুমন্ত দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়। আর ওই বাড়ির পাঁচজন ও পাশের বাড়ির অন্তঃসত্ত্বা লাবনী আহত হন। গুরুতর অবস্থায় লাবনীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com