ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

সার্চে বড় পরিবর্তন আনছে গুগল, সরাসরি উত্তর দেবে এআই

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ প্ল্যাটফর্ম গুগল তাদের সার্চ ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। এতদিন কোনো তথ্য খুঁজলে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেখানো হতো। এখন সেই জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরাসরি উত্তর, কথোপকথনের মতো তথ্য আদান-প্রদান এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী আলাদা অভিজ্ঞতা দেখাবে গুগল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গুগলের বার্ষিক প্রযুক্তি সম্মেলনে নতুন এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি বলছে, গত ২৫ বছরে সার্চ ব্যবস্থায় এটিই সবচেয়ে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ব্যবহারকারী বড় প্রশ্ন লিখতে পারবেন। গুগল শুধু লিংক দেখাবে না, বরং নিজেই তথ্য বিশ্লেষণ করে উত্তর দেবে। প্রয়োজনে ব্যবহারকারী একই বিষয়ে ধারাবাহিক প্রশ্নও করতে পারবেন।
এছাড়া নতুন সুবিধায় এমন স্বয়ংক্রিয় তথ্য সহকারী থাকবে, যা ব্যবহারকারীর হয়ে ইন্টারনেটে তথ্য খুঁজে নজরদারি করতে পারবে। উদাহরণ হিসেবে গুগল জানিয়েছে, কেউ চাইলে নির্দিষ্ট বাজার পরিস্থিতি বা কোনো বিষয়ের পরিবর্তন পর্যবেক্ষণে এই সহকারী ব্যবহার করতে পারবেন। নতুন তথ্য পাওয়া গেলে সেটি জানিয়ে দেওয়া হবে।
আরও একটি সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ছোট আকারের সেবা বা অ্যাপ তৈরি করতে পারবেন। খাবারের তালিকা, ব্যায়াম পরিকল্পনা কিংবা ব্যক্তিগত সময়সূচির মতো কাজেও এটি ব্যবহার করা যাবে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে অনলাইন সংবাদমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে। কারণ আগে ব্যবহারকারীরা তথ্য জানতে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতেন। এখন গুগল নিজেই অনেক তথ্যের উত্তর দেখিয়ে দিলে ওয়েবসাইটের ভিজিটর কমে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এখন শুধু সার্চের জন্য লেখা কনটেন্টে আগের মতো সুবিধা পাওয়া যাবে না। বরং মৌলিক সংবাদ, বিশ্বাসযোগ্য তথ্য, নিজস্ব প্রতিবেদন ও ভিডিওভিত্তিক কনটেন্টের গুরুত্ব বাড়বে। বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমগুলোর বড় অংশ এখনো গুগল থেকে আসা দর্শকের ওপর নির্ভরশীল। ফলে নতুন পরিস্থিতিতে টিকে থাকতে হলে নিজস্ব পাঠকগোষ্ঠী তৈরি, মানসম্মত কনটেন্ট প্রকাশ এবং সরাসরি দর্শকের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

সার্চে বড় পরিবর্তন আনছে গুগল, সরাসরি উত্তর দেবে এআই

আপডেট সময় ০৮:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬