বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে করোনায় আক্রান্ত ১০ পোশাক শ্রমিক

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

গাজীপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে ৭ টি পোশাক কারখানায় ১০ জন শ্রমিক আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৮ মে) গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। আর ছয়জন হোম আইসোলেশনে রয়েছেন।

পুলিশ সুপার আরও জানান, শুক্রবার পাওয়া তথ্যানুযায়ী, বাঘেরবাজার এলাকার দুই কারখানার তিন নারী শ্রমিকসহ চারজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। চারজনেরই বাড়ি সুনামগঞ্জ জেলায়। টঙ্গীর আউচপাড়া এলাকার একটি কারখানার একজন পুরুষ (২৮) ও একজন নারী (২১) করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের দুজনের বাড়ি ময়মনসিংহ জেলায়। এ ছাড়া জিএমপির গাছা থানার বড়বাড়ি এলাকা, সাইনবোর্ড, টঙ্গীর মুদাফা ও জয়দেবপুরের নতুনবাজারে একজন করে পুরুষ শ্রমিক পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের বাড়ি যথাক্রমে লালমনিরহাট, রংপুর, টঙ্গী ও জয়পুরহাট জেলায়।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, শনাক্ত ছয় পোশাক শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন। শনাক্ত দুই শ্রমিকের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। অন্য চারজন তাদের নিজ জেলায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com