ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা! Logo দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঠাকুর আবুল আজম

শেষ মুহূর্তে জমে উঠেছে হিলি সীমান্তের কোরবানির হাট

আর মাত্র তিনদিন পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রতিবছরের মতো এবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে জমে উঠেছে কোরবানির গরু-ছাগলের হাট। পশুর দাম তুলনামূলক স্বাভাবিক থাকায় সন্তুষ্ট ক্রেতারা। হাটে আসা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও সেবা নিশ্চিতে কাজ করছে ভেটেরিনারি মেডিকেল টিম। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর হিলিতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১৫ হাজার ৯৮৩টি পশু। এর বিপরীতে চাহিদা রয়েছে ১৫ হাজার ২৫০টি পশুর। ফলে চাহিদার তুলনায় অতিরিক্ত রয়েছে ৭৩৩টি পশু। রোববার (২৪ মে) হিলির রাজধানী মোড়ে ঈদুল আজহা উপলক্ষে বসে বিশাল পশুর হাট। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার অস্থায়ীভাবে এই হাট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল নিয়ে আসেন খামারি ও গৃহস্থরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। হাট ঘুরে দেখা যায়, বিভিন্ন রঙ ও আকৃতির গরু-ছাগলে ভরে উঠেছে পুরো বাজার। দেশি জাতের পশুর সংখ্যাই সবচেয়ে বেশি। ৪০ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকারও বেশি দামের গরু রয়েছে হাটে। ফলে ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে পারছেন। কোরবানির পশু কিনতে আসা রকিবুল হাসান বলেন, আর মাত্র একটি হাট আছে। তাই আজ গরু কিনতে এসেছি। হাটে প্রচুর গরু উঠেছে, দামও নাগালের মধ্যে। আমরা ৯৭ হাজার টাকা দিয়ে একটি বড় গরু কিনেছি। আরেক ক্রেতা আজগর আলী বলেন, গরুর দাম স্বাভাবিক আছে। হাটে অনেক গরু এসেছে। দেখে-শুনে ভালো একটি পশু কিনবো। গরু বিক্রেতা ফরিদ হোসেন বলেন, আমার গরুটির নাম ‘বান্জি’। অনেক যতœ করে বড় করেছি। এক লাখ টাকা দাম চেয়েছি। অনেকে ৮০ হাজার টাকা বলছেন, তবে ৯০ হাজার টাকার নিচে বিক্রি করবো না। আরেক বিক্রেতা গোলাম রসুল বলেন, আমার আড়িয়া গরুটির দাম চাচ্ছি ৮০ হাজার টাকা। ক্রেতারা ৭০ থেকে ৭২ হাজার টাকা বলছেন। ৭৫ হাজার টাকা হলে বিক্রি করে দেবো। হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জানান, উপজেলায় মোট গরু, মহিষ ও ছাগলের খামার রয়েছে ৩ হাজার ২৩৯টি। ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ১৫ হাজার ৯৮৩টি কোরবানির পশু। হাটে পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং পশুর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা

শেষ মুহূর্তে জমে উঠেছে হিলি সীমান্তের কোরবানির হাট

আপডেট সময় ০২:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬