বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে ৪০ জনের করোনা জয়

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০
ছবি: সংগৃহীত

জামালপুরে করোনাভাইরাস থেকে সুস্থ হলেন ৪০ রোগী। তাদের দু’দফায় নেগেটিভ রির্পোট আসায় ছাড়পত্র দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে উপস্থিত হয়ে করোনা জয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম (এমপি)।

স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা আক্রান্ত ৬ নারীসহ ৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ২ দফা নেগেটিভ আসায় তাদেরকে আইসেলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সুস্থ হয়ে ওঠা ৪০ জনের মধ্যে হোম আইসোলেশনে ছিলেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে সদর উপজেলার ১৭, মেলান্দহের ৩, মাদারগঞ্জের ৯, ইসলামপুরের ১, দেওয়ানগঞ্জের ২, বকশীগঞ্জের ২ এবং সরিষাবাড়ির ৬ জন।

এদের মধ্যে ৬ জন চিকিৎসক, ৭ জন স্বাস্থ্যকর্মী ও একজন সংবাদকর্মী রয়েছেন। এর আগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন থেকে দুই দফায় ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় এখন পর্যন্ত করোয় আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com