বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাভারে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩২ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

সাভারে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে সাভারে করোনা আক্রান্ত মোট রোগী ১২২ জন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা মিঠু।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাভারে এ পর্যন্ত ৯১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২২ জন করোনায় আক্রান্ত। সুস্থ হয়েছেন ১৪ জন। বৃহস্পতিবার আরও ৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার ‍রিপোর্ট এখনো আসেনি।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা মিঠু বলেন, গতকাল বুধবার ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে ৩২ জন করোনা পজিটিভ। আক্রান্তদের মধ্যে ডাক্তার, পুলিশ সদস্য ও গার্মেন্টস শ্রমিক রয়েছেন। এছাড়া একই পরিবারের ৪ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এদিকে ধামরাইয়ে ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে ৪ জন করোনা পজিটিভ। এ নিয়ে ধামরাইয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com